১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
এশিয়া কাপ মিশন, দেশ ছাড়লো বাংলাদেশ বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা, কোনো ছাড় নয়: র‌্যাব মহাপরিচালক মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা ৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি জোড়া সুপার ওভারেও প্রোটিয়াদের বুক কাঁপিয়ে দিয়েছিল আফগানরা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সহকারী প্রিজাইডিং অফিসারের চন্দনাইশে রাতে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩ বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব বিমানের সাবেক এমডির বাসায় গৃহকর্মীকে নির্যাতন: লোমহর্ষক বর্ননা বিচারকের ৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে একাধিক স্থানে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং জননিরাপত্তার জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার প্রদেশটির উত্তরপূর্বাঞ্চলীয় টাম্বলার রিজ শহরে এই ঘটনা ঘটে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, একটি হাই স্কুল ভবনের ভেতরে কয়েকজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া পৃথক একটি বাড়ি থেকেও আরও দুজনের মরদেহ পাওয়া গেছে।

আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সে নিজ অস্ত্রের গুলিতেই মারা গেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, এই ঘটনায় অন্য কেউ জড়িত নয়। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে তদন্ত চালাচ্ছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

নিউজটি শেয়ার করুন

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ১০

আপডেট সময় ১০:০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬