ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী

ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 1396

ছবি সংগৃহীত

ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকায় আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এতে চারজন নিহত হয়েছেন বলে পেন্টাগন নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবারের এই হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন করে সমালোচনার মুখে পড়েছে।

ইউএস সাউদার্ন কমান্ড জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় একটি সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রিত নৌযান লক্ষ্য করে অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত রুট ব্যবহার করে মাদক পরিবহনে জড়িত ছিল। কমান্ডের দাবি, হামলায় নৌকায় থাকা চারজন সন্ত্রাসী নিহত হয়েছে।

আরও পড়ুন  আরব আমিরাতের কাছে ১৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

এই ঘটনা এমন সময়ে ঘটল যখন গত ২ সেপ্টেম্বর দুই দফা হামলার তথ্য প্রকাশের পর পুরো অভিযান নিয়ে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে তদন্তের মুখোমুখি হয়েছে। বিশ্লেষকদের মতে, এসব হামলা সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। সেপ্টেম্বরে প্রকাশিত ঘটনার পর কংগ্রেসের দ্বিদলীয় কমিটিগুলো নতুন তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

আপডেট সময় ১২:২৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকায় আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এতে চারজন নিহত হয়েছেন বলে পেন্টাগন নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবারের এই হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন করে সমালোচনার মুখে পড়েছে।

ইউএস সাউদার্ন কমান্ড জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় একটি সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রিত নৌযান লক্ষ্য করে অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত রুট ব্যবহার করে মাদক পরিবহনে জড়িত ছিল। কমান্ডের দাবি, হামলায় নৌকায় থাকা চারজন সন্ত্রাসী নিহত হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের পাশাপাশি জন্ম নেওয়া সন্তানদেরও বিতাড়িত করা উচিত: রিপাবলিকান সিনেটর