ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান

ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৮ জনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 184

ছবি সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (২৫ আগস্ট) ভোররাতে বুলন্দশহরের ঘাটাল গ্রামসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায় অংশ নিতে একদল ভক্ত ট্রাক্টরে করে যাচ্ছিলেন। ভোরের দিকে প্রায় ৬০ জন যাত্রীবাহী ট্রাক্টরটিকে পিছন দিক থেকে দ্রুতগামী একটি কন্টেনার ট্রাক ধাক্কা দিলে ট্রাক্টরটি উল্টে যায়।

আরও পড়ুন  সীমান্ত নিরাপত্তায় কড়াকড়ি, পুলিশ সুপারদের সতর্ক থাকার বার্তা আইজিপির

ঘটনাস্থলেই এক শিশু ও দুই নারীসহ আটজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অন্তত ৪৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে খুরজার কৈলাশ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাঁদের ভেন্টিলেটরে রাখা হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এ ঘটনায় কন্টেনার ট্রাকের চালক পালিয়ে গেছে কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তাকে চিহ্নিত করে আটক করার চেষ্টা চলছে।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি ও চালকদের অসতর্কতা এই দুর্ঘটনার প্রধান কারণ। মহাসড়কে ভারী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৮ জনের

আপডেট সময় ১২:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (২৫ আগস্ট) ভোররাতে বুলন্দশহরের ঘাটাল গ্রামসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায় অংশ নিতে একদল ভক্ত ট্রাক্টরে করে যাচ্ছিলেন। ভোরের দিকে প্রায় ৬০ জন যাত্রীবাহী ট্রাক্টরটিকে পিছন দিক থেকে দ্রুতগামী একটি কন্টেনার ট্রাক ধাক্কা দিলে ট্রাক্টরটি উল্টে যায়।

আরও পড়ুন  কাশ্মীরে ভারত-পাকিস্তান উত্তেজনায় ভূপাতিত হয়েছিল ৫টি যুদ্ধবিমান: দাবি ট্রাম্পের