ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার
ভারত-পাকিস্তান উত্তেজনা

সীমান্ত নিরাপত্তায় কড়াকড়ি, পুলিশ সুপারদের সতর্ক থাকার বার্তা আইজিপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 452

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাতকে কেন্দ্র করে দেশের সীমান্তবর্তী জেলাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম নির্দেশ দিয়েছেন, এসব জেলার পুলিশ সুপারদের (এসপি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে।

বুধবার (৭ মে) রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা ও আইজিপি কাপ-২০২৪’-এর চূড়ান্ত পর্ব শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এ কথা জানান।

আরও পড়ুন  কাশ্মীর হামলার ‘কঠোর জবাব’ দেয়ার হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি

তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত চলছে, তা যেন কোনোভাবে বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত না করে, সেজন্য সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা চাই না কোনো জঙ্গি বা সন্ত্রাসী এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করুক।”

তিনি আরও জানান, গোয়েন্দা সংস্থাগুলোকেও এ বিষয়ে অতিরিক্ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা সন্ত্রাসী তৎপরতা রোধ করা যায়।

এদিকে ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে শান্তিপূর্ণ উপায়ে সংকট মোকাবিলার জন্য ভারত ও পাকিস্তানকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি রক্ষার স্বার্থে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। সরকার আশাবাদ ব্যক্ত করে বলেছে, শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিবৃতি এবং পুলিশের নিরাপত্তামূলক পদক্ষেপ উভয়ই প্রমাণ করে, বাংলাদেশ এ ধরনের আন্তর্জাতিক উত্তেজনাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা

সীমান্ত নিরাপত্তায় কড়াকড়ি, পুলিশ সুপারদের সতর্ক থাকার বার্তা আইজিপির

আপডেট সময় ০৬:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাতকে কেন্দ্র করে দেশের সীমান্তবর্তী জেলাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম নির্দেশ দিয়েছেন, এসব জেলার পুলিশ সুপারদের (এসপি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে।

বুধবার (৭ মে) রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা ও আইজিপি কাপ-২০২৪’-এর চূড়ান্ত পর্ব শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এ কথা জানান।

আরও পড়ুন  ইজতেমা ময়দানের নিরাপত্তা পূর্বের চেয়ে অনেক সুদৃঢ় করা হয়েছে- আইজিপি