ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দলীয় কর্মসূচিতে তারেক রহমান ফেনীতে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কা: আহত অন্তত ২০ যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক প্রাণ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেমওয়ার্কের ডাক দিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডোমিনিকা: সবুজে ঘেরা এক নিভৃত দ্বীপের গল্প হাসপাতালে ঢুকে ভাতিজাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে প্রেরণ ৩ মাসের ট্রেড কোর্সে ভর্তি শুরু, প্রতিদিন ৪০০ টাকার বৃত্তি আমেরিকানরা যেখানেই থাকুক, আঘাত হানব’: হুঁশিয়ারি ইরান মুখপাত্রের ইব্রাহিম খুলনায় ছিনতাইকালে ‘মিসফায়ার’: সহযোগীর গুলিতেই প্রাণ গেল ছিনতাইকারীর ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আহ্বান

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 148

ছবি সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। শনিবার (২৮ জুন) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ইউএসজিএস-এর বরাতে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে, ভূগর্ভের ১০১ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশে।

আরও পড়ুন  ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সারাঙ্গানি দ্বীপের এক প্রাদেশিক উদ্ধারকর্মী মারলাউইন ফুয়েন্তেস স্থানীয় গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের সময় অফিসের টেবিল, চেয়ার এবং কম্পিউটারগুলো কয়েক সেকেন্ড ধরে কাঁপছিল।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল গভীরে হওয়ায় এর ধ্বংসাত্মক প্রভাব তুলনামূলক কম ছিল। তবে সতর্কতা হিসেবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। তবে বেশিরভাগ ভূমিকম্প খুব বেশি শক্তিশালী বা ধ্বংসাত্মক হয় না। দেশটির ইতিহাসে কয়েকটি বড় ভূমিকম্প মারাত্মক ক্ষতির কারণ হয়েছিল।

সাম্প্রতিক এই ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ১০:১৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫