ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন ট্রাম্প, তালিকায় আরো ৩ দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 501

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে একটি গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। এই সফরে তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট।

গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে লেভিট জানান, আগামী ১৩ থেকে ১৬ মে পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প এই তিনটি দেশ সফর করবেন। তবে সফরের নির্দিষ্ট উদ্দেশ্য বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

চলতি বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ট্রাম্পের দ্বিতীয় বিদেশ সফর হতে যাচ্ছে। তার প্রথম বিদেশ সফর হতে পারে ভ্যাটিকান সিটিতে, যেখানে আগামী শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন  ট্রাম্প: সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের এই সফর নিয়ে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন ধারা গড়ে তুলতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সৌদি আরব ও কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক এই সফরে আরও দৃঢ় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে জানুয়ারির ২৫ তারিখে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর সৌদি আরবে হতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্টদের প্রথম সফর ঐতিহ্যগতভাবে যুক্তরাজ্যে হয়ে থাকে, তবে ট্রাম্প সেই ধারা ভেঙে মধ্যপ্রাচ্যকে প্রাধান্য দিচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

ট্রাম্প প্রশাসনের সূত্র মতে, এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হতে পারে। মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে ট্রাম্পের এই সফর যুক্তরাষ্ট্রের অবস্থান পুনঃনির্ধারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে অভিজ্ঞ মহলের মত।

এই সফর ঘিরে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেও নানা প্রত্যাশা তৈরি হয়েছে। তবে সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি ও বৈঠকগুলোর বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন ট্রাম্প, তালিকায় আরো ৩ দেশ

আপডেট সময় ১১:২৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫