ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়াল আধ্যাত্মিক সাধনার সর্বজনীন মাধ্যম রোজা: বিভিন্ন ধর্মে উপবাসের চিত্র সীতাকুণ্ডের সেই ছোট্ট শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 345

ছবি: সংগৃহীত

গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ভবনটির আট তলার ছাদে অবস্থিত একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় অর্থাৎ বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বাণিজ্যিক ভবনটির উপরের তলায় গোডাউন হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা। নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন।

আরও পড়ুন  উত্তরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অল্পের জন্য রক্ষা

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং রাস্তায় মানুষের ভিড় থাকায় শুরুতে পানির উৎস পেতে বেগ পেতে হলেও কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিকেল পৌনে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে সর্বশেষ তথ্যে জানা গেছে। পার্শ্ববর্তী ভবনগুলো থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

আপডেট সময় ০৭:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ভবনটির আট তলার ছাদে অবস্থিত একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় অর্থাৎ বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বাণিজ্যিক ভবনটির উপরের তলায় গোডাউন হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা। নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন।

আরও পড়ুন  দেড় ঘণ্টা পর মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি