ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফোনের ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? বন্ধ করুন এই ৫ ফিচার জ্বালানির বিশ্ববাজারে অস্থিরতা: দুই জাহাজ ডিজেলে ৩৩০ কোটি টাকা বাড়তি ব্যয় ২৫ মার্চের গণহত্যা: ইতিহাস জানাতে জোর দিলেন প্রধানমন্ত্রী মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল চালক, খাদে অটোরিকশা—প্রাণ গেল যাত্রীর, আহত ৫ সংঘাতের মাঝে কূটনৈতিক সুর: বিপাকে পড়ে যুদ্ধ থামানোর পথ খুঁজছেন ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েও ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলার, কথা রাখলেন না ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে ১৫ জন নিহত,আহত অন্তত ৩০ জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি অপরাধ দমনে চালু হচ্ছে ‘হটলাইন’: প্রতিমন্ত্রী পুতুল

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২১:০১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 313

ছবি: সংগৃহীত

চার দশকের বেশি সময় পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) নেতৃত্বের পরিবর্তন ঘটেছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপির নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর এটিই ছিল দলের সর্বোচ্চ ফোরামে তার নেতৃত্বে প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর মাধ্যমে টানা ৪২ বছর বিএনপির নেতৃত্বে থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। দীর্ঘ অসুস্থতার পর তিনি গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান।

আরও পড়ুন  জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

২০১৮ সাল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা তারেক রহমানের চেয়ারম্যান হওয়া গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যাশিত ছিল। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে এবং তার সফলতা কামনা করেছে। তিনি স্পষ্ট করেন, চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ আর থাকে না।

তারেক রহমান বিএনপির চতুর্থ চেয়ারম্যান। ১৯৮৮ সালে তৃণমূল পর্যায়ে বিএনপিতে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। খালেদা জিয়ার কারাবাস ও অসুস্থতার সময়ে তিনি দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দীর্ঘ সময় প্রবাস থেকে দলকে নেতৃত্ব দেন।

মায়ের মৃত্যুর কয়েক দিনের মধ্যেই দলের সর্বোচ্চ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্ব আবারও জিয়া পরিবারের হাতে ফিরল। এর মাধ্যমে জাতীয় রাজনীতিতে বিএনপির জন্য নতুন অধ্যায়ের সূচনা হলো।

নিউজটি শেয়ার করুন

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

আপডেট সময় ১২:২১:০১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

চার দশকের বেশি সময় পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) নেতৃত্বের পরিবর্তন ঘটেছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপির নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর এটিই ছিল দলের সর্বোচ্চ ফোরামে তার নেতৃত্বে প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর মাধ্যমে টানা ৪২ বছর বিএনপির নেতৃত্বে থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। দীর্ঘ অসুস্থতার পর তিনি গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান।

আরও পড়ুন  মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১