১০ এপ্রিল: নিম্নমুখী আজ স্বর্ণের দাম
- আপডেট সময় ০৩:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / 15
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। দুই দফা বৃদ্ধির পর এবার ভরিতে বড় অঙ্কে দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংস্থাটির সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে, ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে এ দাম কার্যকর হয়েছে এবং শুক্রবার (১০ এপ্রিল) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী—
২২ ক্যারেট: ২,৪৭,৯৭৭ টাকা
২১ ক্যারেট: ২,৩৬,৭২০ টাকা
১৮ ক্যারেট: ২,০২,৮৪৮ টাকা
সনাতন পদ্ধতি: ১,৬৫,৩৮৬ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমায় এই সমন্বয় করা হয়েছে।
এর আগে, বুধবার স্বর্ণের দামে ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা গিয়েছিল। তবে অল্প সময়ের ব্যবধানে আবার বড় পতন ঘটায় বাজারে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করা হবে।
























