ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই, কার্যক্রম বন্ধ সংসদেই নির্ধারিত হবে সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ উপসাগরীয় মিত্ররা! ইরান যুদ্ধ: তেল নয়, পানি হতে পারে প্রধান অস্ত্র বিমানবন্দরে হারানো লাগেজ খুঁজে দেবে গুগল! কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামবে ১১ দলীয় ঐক্য ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ: শ্রমমন্ত্রীর কড়া হুঁশিয়ারি ঈদে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে

চামড়ার দরপতন নিয়ে আগামী বছর থাকবে সামষ্টিক কর্মপরিকল্পনা: বাণিজ্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 166

ছবি সংগৃহীত

নাটোরে ছাগলের চামড়া বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে বিক্রি হওয়ায় ভবিষ্যতে সামষ্টিক পরিকল্পনা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার দুপুরে নাটোরের চামড়া বাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এদিন নাটোর জেলা চামড়া ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক হালিম সিকদারের সঞ্চালনায় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

আরও পড়ুন  যেকোনো দেশ থেকেই পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

উপদেষ্টা বলেন, “এবার ছাগলের চামড়ার নির্ধারিত মূল্য ছিল প্রতি বর্গফুট ২০ থেকে ২৭ টাকা। কিন্তু বাস্তবে নাটোরে একটি সম্পূর্ণ চামড়া মাত্র ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ধরনের ব্যতিক্রম ঘটেছে, আমরা সেটি স্বীকার করছি। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী বছর চামড়া ব্যবস্থাপনায় একটি সামষ্টিক কর্মপরিকল্পনা নেওয়া হবে।”

ঈদের সময় একসঙ্গে বিপুল পরিমাণ চামড়া বাজারে আসায় দরপতন ঘটে উল্লেখ করে তিনি বলেন, “সরবরাহ বাড়লে দাম কমে যাওয়া একটি প্রাকৃতিক নিয়ম। বিষয়টি মাথায় রেখে এ বছর প্রথমবারের মতো দেশের মাদ্রাসাগুলোতে চামড়া সংরক্ষণের জন্য সরকার বিপুল পরিমাণ লবণ সরবরাহ করেছে। যদি তারা মজুত করত, তাহলে বাজারে সরবরাহ কমত এবং দামও বৃদ্ধি পেত। যদিও গরুর চামড়ার ক্ষেত্রে এবার গত কয়েক বছরের তুলনায় ভালো দাম পাওয়া গেছে।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামে কিছু চামড়া পচে যাওয়ার খবর মিডিয়ায় অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে, যা সিন্ডিকেটকারীদের উৎসাহ দিয়েছে। বিচ্ছিন্ন ঘটনা নিয়ে না ভেবে সামগ্রিক চিত্র তুলে ধরলে দেশ লাভবান হতো।”

সভায় ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে নাটোর মোকামে ৫ লাখ গরু ও ১৫ লাখ ছাগলের চামড়া কেনাবেচার লক্ষ্যমাত্রা রয়েছে। বৃহস্পতিবার থেকে দেশের ৩২ জেলা থেকে লবণযুক্ত চামড়া নাটোরে আসতে শুরু করবে এবং ঢাকার ট্যানারি মালিকেরা সরাসরি এসে চামড়া কিনবেন।

ব্যবসায়ীরা আগামী বছর ডিলারের মাধ্যমে সরাসরি ন্যায্যমূল্যে লবণ সরবরাহের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

চামড়ার দরপতন নিয়ে আগামী বছর থাকবে সামষ্টিক কর্মপরিকল্পনা: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ০৮:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

নাটোরে ছাগলের চামড়া বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে বিক্রি হওয়ায় ভবিষ্যতে সামষ্টিক পরিকল্পনা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার দুপুরে নাটোরের চামড়া বাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এদিন নাটোর জেলা চামড়া ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক হালিম সিকদারের সঞ্চালনায় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

আরও পড়ুন  থ্যালাসেমিয়া রোগ নির্মূলে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ বাণিজ্য উপদেষ্টার