ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুয়াতেমালা: প্রাচীন সভ্যতা আর আগ্নেয়গিরির দেশ অনলাইন শিক্ষা কার্যক্রমে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চন্দ্রাভিযানের নতুন অধ্যায় দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ পরকীয়া সম্পর্কের জেরে নৃশংসতা প্রেমিকাকে হত্যার পর, দেহ ফ্রিজে রাখলেন নৌবাহিনীর কর্মী অভাব ভুলে আনন্দ দিতেই ভিডিও করেন তাজু: নেপথ্যে এক জীবন সংগ্রামের গল্প মৌলভীবাজারে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ৪৫০ পদে আবেদনের সুযোগ খাগড়াছড়িতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার হরমুজ প্রণালি বন্ধ রেখেই যুদ্ধ শেষের ছক ট্রাম্পের: বদলে যাচ্ছে মার্কিন রণকৌশল

শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব হলেন মো. ওবায়দুর রহমান, শিগগিরই আসছেন আরও ৯ জন 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 592

ছবি সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) মো. ওবায়দুর রহমানকে নতুন শিল্পসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া, আগামী দু-এক দিনের মধ্যে আরও নয়জন কর্মকর্তাকে সচিব পদে শূন্য থাকা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান রোববার সচিবালয়ে সাংবাদিকদের জানান, চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় ১২ জনকে সচিব পদে নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই যোগ্য এবং দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন। তাঁরা সকলেই কর্মরত অবস্থায় সচিব পদে উন্নীত হয়েছেন, এবং তাঁদের কেউ চুক্তিভিত্তিক নয়।

আরও পড়ুন  সংস্কার পরিকল্পনা এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব: আদিলুর রহমান

বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক জেলা প্রশাসকদের (ডিসি) বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোখলেস উর রহমান বলেন, “যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁদের কাউকে ওএসডি, কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অর্থনৈতিক অপরাধের অভিযোগে যাদের বিরুদ্ধে তথ্য রয়েছে, তারা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে। তবে, যাদের বিরুদ্ধে অপপ্রচার আছে বা অপরাধের সঙ্গে জড়িত নন, তাঁদের সম্মানজনকভাবে সাময়িক ওএসডি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আগামী সময়ে এসব অভিযোগের ভিত্তিতে আরও তদন্ত করা হবে, তবে কোনো পক্ষপাতিত্ব বা অনিয়মের আশঙ্কা নেই। সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্কভাবে পদক্ষেপ গ্রহণ করছে, যাতে কোনো নিরীহ কর্মকর্তার সম্মানহানি না হয়।”

নিউজটি শেয়ার করুন

শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব হলেন মো. ওবায়দুর রহমান, শিগগিরই আসছেন আরও ৯ জন 

আপডেট সময় ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫