ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুয়াতেমালা: প্রাচীন সভ্যতা আর আগ্নেয়গিরির দেশ অনলাইন শিক্ষা কার্যক্রমে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চন্দ্রাভিযানের নতুন অধ্যায় দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ পরকীয়া সম্পর্কের জেরে নৃশংসতা প্রেমিকাকে হত্যার পর, দেহ ফ্রিজে রাখলেন নৌবাহিনীর কর্মী অভাব ভুলে আনন্দ দিতেই ভিডিও করেন তাজু: নেপথ্যে এক জীবন সংগ্রামের গল্প মৌলভীবাজারে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ৪৫০ পদে আবেদনের সুযোগ খাগড়াছড়িতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার হরমুজ প্রণালি বন্ধ রেখেই যুদ্ধ শেষের ছক ট্রাম্পের: বদলে যাচ্ছে মার্কিন রণকৌশল

রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর আত্মহত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 726

ছবি; সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আমেনা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।

রাজধানীর হাজারীবাগের গজমহল এলাকায় একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আমেনা খাতুন (৫৫) নামে এক ভারসাম্যহীন নারী আত্মহত্যা করেছেন। আজ রোববার বেলা সোয়া তিনটা নাগাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  ​নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমিনা খাতুন হাজারীবাগ এলাকার মিন্টু মিয়ার মেয়ে। বর্তমানে পরিবারের সাথে তিনি হাজারীবাগের বাসায় থাকতেন।

আমিনা খাতুনের ভাতিজা শান্ত বলেন, ‘আমার ফুপু মানসিক রোগে আক্রান্ত ছিলেন। আজ দুপুরের দিকে কাউকে কিছু না বলে আমাদের বাড়ির ৫ তলার ছাদে গিয়ে হঠাৎ নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ফুপু বেঁচে নেই।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর আত্মহত্যা

আপডেট সময় ০৬:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬