ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 79

ছবি সংগৃহীত

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনায় আলোচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ডেভিড ইমনকে আটক করে। অভিযান শেষে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমন বিদেশে পলাতক আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। গত কয়েক বছরে চট্টগ্রামে বিভিন্ন চাঁদাবাজি ও হুমকির ঘটনায় তার নাম আলোচনায় আসে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা ডেভিড ইমনের বাবার নাম মো. মুসা। পুলিশের তথ্যমতে, ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া হত্যা এবং একই বছরের ২৩ মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ মোট সাতটি মামলার আসামি তিনি।

পুলিশের দাবি, বড় সাজ্জাদের হয়ে বর্তমানে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন দুজন। তাদের একজন ডেভিড ইমন। এর আগে এই চক্রের নেতৃত্বে ছিলেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। তিনি বর্তমানে কারাগারে থাকায় মোবারক হোসেন ও মোহাম্মদ রায়হান নেতৃত্ব দিচ্ছেন বলে পুলিশের দাবি। রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, অস্ত্র ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬