ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

নবাবগঞ্জে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 103

ছবি: সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২২ জুন) দুপুরে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বান্দুরা ইউনিয়নের বাসিন্দা ইখতিয়ার ওরফে আকতার, সাজিদ এবং শেখ মানিক।

আরও পড়ুন  চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরো করে হত্যা, স্বামী সুমন গ্রেপ্তার

ওসি জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তারা একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কী ধরনের মাদক এবং কী পরিমাণ উদ্ধার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।

ওসি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের তখনও থানায় আনা হয়নি। তাদের নিয়ে চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

নবাবগঞ্জে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২২ জুন) দুপুরে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বান্দুরা ইউনিয়নের বাসিন্দা ইখতিয়ার ওরফে আকতার, সাজিদ এবং শেখ মানিক।

আরও পড়ুন  রায়পুরে স্বেচ্ছাসেবকদল কর্মী হত্যায় বিএনপি নেতাকর্মীসহ ১৪ জন গ্রেপ্তার