ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী
ডিবি অভিযান

বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিক্রির চক্রের ২ সদস্য আটক  

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 158

ছবি সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রির একটি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে। অভিযানে প্রায় ১০ হাজার বইসহ দুইটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৫:৩০ টায় সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির কয়েকটি গুদামে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) এবং মো. দেলোয়ার হোসেন (৫৬) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ডিবি লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম এই অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন  ২২টি মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী লালনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার এলাকার একটি চক্রের অবৈধ কার্যক্রমের খবর পাওয়া যায়। তারা প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিনামূল্যে বিতরণের বই মজুত করে খোলাবাজারে বিক্রির পরিকল্পনা করছিল। অভিযানকালে এসব গুদাম থেকে বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার বই উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক আট লক্ষ টাকা।

ডিবি জানায়, আটককৃতরা অবৈধভাবে আর্থিক লাভের উদ্দেশ্যে সরকারি বই মজুত করে বিক্রি করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সিরাজুল ও দেলোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।

নিউজটি শেয়ার করুন

ডিবি অভিযান

বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিক্রির চক্রের ২ সদস্য আটক  

আপডেট সময় ০৩:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রির একটি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে। অভিযানে প্রায় ১০ হাজার বইসহ দুইটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৫:৩০ টায় সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির কয়েকটি গুদামে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) এবং মো. দেলোয়ার হোসেন (৫৬) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ডিবি লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম এই অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন  রাজধানীতে ফের ছুরিকাঘাত: হাজারীবাগে স্কুলছাত্রী খুন, আতঙ্কে এলাকাবাসী