ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বিএসএফের গুলিতে কুলাউড়ার সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 431

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন  লালমনিরহাটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

শনিবার (৩১ মে) দিবাগত রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলা সদর কৈলাশহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫৭ নম্বর পিলারের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য (২৫)। তিনি শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দুরুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

আজিজুল হক জানান, শনিবার রাতের কোনো একসময় সীমান্ত অতিক্রমের সময় বিএসএফ সদস্যরা প্রদীপকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার বাম পায়ে গুলি লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, তারা বিষয়টি স্থানীয়ভাবে লোকমুখে শুনেছেন। এখন পর্যন্ত কেউ বিজিবিতে কোনো লিখিত অভিযোগ বা জিডি করেনি। বিএসএফের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তিনি বলেন, “আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনে ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানা হবে।”

এদিকে, সীমান্তে এ ধরনের মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, কুলাউড়া সীমান্ত এলাকা দিয়ে মাঝেমধ্যেই সীমান্ত পারাপারের চেষ্টা করেন স্থানীয় কিছু লোকজন। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যা দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার ইঙ্গিত দেয় বলে মনে করছেন স্থানীয়রা।

সীমান্তে সাধারণ নাগরিকের মৃত্যু প্রতিরোধে উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও আন্তরিক ও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

বিএসএফের গুলিতে কুলাউড়ার সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ০৫:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন  পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আল আমিনের লাশ ফেরত