ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

পাপনের ৮০০ কোটি টাকার লেনদেন ও অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 147

ছবি সংগৃহীত

সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রীকে ঘিরে প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও দুদকের অনুসন্ধানে পাপন দম্পতির নামে ৩৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ মিলেছে।

দুদক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কমিশনের অনুমোদন পাওয়ায় পাপন দম্পতির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন দুদকের উপ-পরিচালক সাইদুজ্জামান। দীর্ঘ এক যুগের বেশি সময় বিসিবির সভাপতির দায়িত্বে থাকাকালীন সময়েই পাপনের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠে। দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, বিসিবির শত শত কোটি টাকা অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করেছেন তিনি।

আরও পড়ুন  দুদক কর্তৃক কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের রায় সংগ্রহের প্রচেষ্টা।

এ বিষয়ে দুদক গত ২৮ এপ্রিল বিসিবিকে একটি চিঠি পাঠায়, যেখানে পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, বিপিএলের খরচ, আইসিসির আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যয়, বিদেশি কোচ নিয়োগ ইত্যাদি মিলিয়ে ২৭টি ভিন্ন ভিন্ন খাতের নথিপত্র চাওয়া হয়।

দুদক সূত্র বলছে, নাজমুল হাসান পাপন আওয়ামী লীগের টিকিটে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এমপি থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে সরকারি অর্থ লুটপাটের অভিযোগও উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই দুদকের অনুসন্ধানে উঠে আসে তার এবং স্ত্রীর বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য।

এছাড়া বিসিবিতে অর্থ আত্মসাতের আরও একটি পৃথক অনুসন্ধানও চালাচ্ছে দুদক, যা এখনও চলমান রয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরে একাধিক চিঠি পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে এতবড় আর্থিক কেলেঙ্কারির তথ্য প্রকাশ্যে আসায় ক্রীড়াঙ্গনসহ রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্য ছড়িয়েছে। দুদক বলছে, তদন্তে আরও নতুন তথ্য পাওয়া গেলে সেটিও মামলার আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

পাপনের ৮০০ কোটি টাকার লেনদেন ও অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক

আপডেট সময় ০২:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রীকে ঘিরে প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও দুদকের অনুসন্ধানে পাপন দম্পতির নামে ৩৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ মিলেছে।

দুদক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কমিশনের অনুমোদন পাওয়ায় পাপন দম্পতির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন দুদকের উপ-পরিচালক সাইদুজ্জামান। দীর্ঘ এক যুগের বেশি সময় বিসিবির সভাপতির দায়িত্বে থাকাকালীন সময়েই পাপনের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠে। দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, বিসিবির শত শত কোটি টাকা অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করেছেন তিনি।

আরও পড়ুন  ১৫ বিচারকের সম্পদের খোঁজে দুদক: আইন মন্ত্রণালয়ে চিঠি