ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডিএমপির প্রসিকিউশন বিভাগে দুর্নীতির অভিযোগ: তদন্তে আদালতের নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 216

ছবি সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর প্রসিকিউশন বিভাগে ঘুষ লেনদেন ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

আদালত সূত্র জানায়, গত ৩০ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই নির্দেশ দেন। তিনি ‘পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুষের গোপন মিশন’ শিরোনামে দৈনিক যুগান্তরে ২৯ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনটি আমলে নিয়ে স্বপ্রণোদিতভাবে আদেশ জারি করেন।

আরও পড়ুন  সাংবাদিকদের জোরালো সহযোগিতা প্রয়োজন : ডিএমপি কমিশনার

আদেশে বলা হয়, ডিএমপির প্রসিকিউশন বিভাগের অধীনে জি আর (জেনারেল রেজিস্টার) শাখায় মামলা সংক্রান্ত নথিপত্র আটকে রেখে বিচারপ্রার্থী নাগরিকদের কাছ থেকে গোপনে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। একই সঙ্গে হাজতখানায় বন্দিদের সঙ্গে সাক্ষাৎ বা খাবার দেয়ার সুযোগ করে দেয়ার বিনিময়ে টাকা আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, বদলি ও পদায়নের ক্ষেত্রেও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।

আদালতের আদেশে এসব অভিযোগকে গুরুতর উল্লেখ করে বলা হয়, এসব অনিয়ম প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন। এজন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মো. হুমায়ুন কবির, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এবং সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রাশেদ হোসেন পরাগ।

প্রসঙ্গত, ডিএমপির প্রসিকিউশন বিভাগে দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্য নিয়ে অভিযোগ থাকলেও সম্প্রতি প্রকাশিত সংবাদটির মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। আদালতের এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতের একটি সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

তদন্ত কমিটি যথাসময়ে প্রতিবেদন দাখিল করলে এবং আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ডিএমপির অভ্যন্তরীণ দুর্নীতি দমন ও বিচারপ্রার্থী জনগণের আস্থা ফিরিয়ে আনার পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ডিএমপির প্রসিকিউশন বিভাগে দুর্নীতির অভিযোগ: তদন্তে আদালতের নির্দেশ

আপডেট সময় ০৩:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর প্রসিকিউশন বিভাগে ঘুষ লেনদেন ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

আদালত সূত্র জানায়, গত ৩০ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই নির্দেশ দেন। তিনি ‘পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুষের গোপন মিশন’ শিরোনামে দৈনিক যুগান্তরে ২৯ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনটি আমলে নিয়ে স্বপ্রণোদিতভাবে আদেশ জারি করেন।

আরও পড়ুন  ঈদে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার