ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সীতাকুণ্ডের সেই ছোট্ট শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ

তেঁতুলিয়া ও টাঙ্গাইলে ডাকাতি: আন্তঃজেলা চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 210

ছবি সংগৃহীত

পঞ্চগড় ও টাঙ্গাইল জেলায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুরের মো. আনোয়ার হোসেন (৪১), শরিফুল ইসলাম (৩৫), মো. হাসানুর, মো. আয়নাল এবং দিনাজপুরের তহিদুল ইসলাম (৪০)।

আরও পড়ুন  রাজধানীতে ডিবির অভিযানে কোটি টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি স্কুল বাসে ডাকাতির পর দেশব্যাপী অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে জানা যায়, ডাকাত দলের কয়েকজন সদস্য পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থান করছে। টাঙ্গাইল জেলা পুলিশের সহযোগিতায় পঞ্চগড় জেলা পুলিশ অভিযান শুরু করে।

এসময়, তেঁতুলিয়ার আজিজনগড় এলাকায় এক বাড়িতে ডাকাতির খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। পাশাপাশি বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে কড়া তল্লাশি চালানো হয়। রোববার (২ মার্চ) সকালে ডাকাতরা বাসযোগে পালানোর চেষ্টা করলে ভজনপুর চেকপোস্টে পুলিশের জালে আটকা পড়ে। অভিযানে তাদের কাছ থেকে ১২ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় কেউ এ ঘটনায় জড়িত আছে কিনা বা চক্রের অন্য সদস্যরা পঞ্চগড়ে লুকিয়ে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

তেঁতুলিয়া ও টাঙ্গাইলে ডাকাতি: আন্তঃজেলা চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৪:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫