ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ছাত্র আন্দোলনে হামলা: বিশেষ অভিযানে চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৩৯

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 163

ছবি সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা গত ২৪ ঘণ্টায় ৩৯ জনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার বেলা ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন  ভয়াবহ যুদ্ধের শঙ্কা, ইরানের পাল্টা হামলা শুরু

গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন হচ্ছেন, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেত্রী ও ঘাতক দালাল নিমূল কমিটির মহিলা ও শিশু বিষয়ক সহসম্পাদক কানিজ ফাতেমা লিমা, বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ, সদরঘাট হকার্স লীগের সভাপতি মো. মাসুম, পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন আশিক, বায়েজিদ বোস্তামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল বাতেন, এবং ডবলমুরিং থানার সেচ্ছাসেবক লীগের সংগঠক মো. গোলাম শরিফ তুষার।

এছাড়া, খুলশী থানার যুবলীগের সহ-সভাপতি মো. সুমন, বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক লীগের সভাপতি বিপ্লব কুমার দাস, ও ইসলামিয়া কলেজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহসম্পাদক মো. রাকিবও গ্রেপ্তার হওয়া ৩৯ জনের মধ্যে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা আইনানুগভাবে তদন্ত এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ছাত্র আন্দোলনে হামলা: বিশেষ অভিযানে চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৩৯

আপডেট সময় ০৫:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা গত ২৪ ঘণ্টায় ৩৯ জনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার বেলা ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন  ইসরায়েলি হামলায় ৫ দিনে ইরানে নিহত বেড়ে ৫৮৫, আহত সহস্রাধিক