ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

আজ কারামুক্ত হতে পারেন লুৎফুজ্জামান বাবর 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 168

ছবি সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে পারেন। আদালতের নির্দেশনা অনুযায়ী দুপুরের দিকে তার মুক্তি কার্যকর করা হতে পারে বলে জানা গেছে।

কারাগার সূত্রে জানা যায়, বাবরের খালাসের নথি কারাগারে পৌঁছেছে। প্রায় ১৭ বছর কারাভোগের পর তিনি কারামুক্তি পাচ্ছেন। এ সময়ের মধ্যে বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল তাকে।

আরও পড়ুন  দীর্ঘ ১৭ বছর পর নিজ গ্রামে লুৎফুজ্জামান বাবর, ভালোবাসায় সিক্ত জনতা

মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে খালাস দেন। 

এর আগে, গত বছরের ১৮ ডিসেম্বর হাইকোর্ট চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় বাবরসহ ছয় আসামিকে খালাস দেন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডও কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আজ কারামুক্ত হতে পারেন লুৎফুজ্জামান বাবর 

আপডেট সময় ১১:১৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে পারেন। আদালতের নির্দেশনা অনুযায়ী দুপুরের দিকে তার মুক্তি কার্যকর করা হতে পারে বলে জানা গেছে।

কারাগার সূত্রে জানা যায়, বাবরের খালাসের নথি কারাগারে পৌঁছেছে। প্রায় ১৭ বছর কারাভোগের পর তিনি কারামুক্তি পাচ্ছেন। এ সময়ের মধ্যে বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল তাকে।

আরও পড়ুন  আজ প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে সর্বদলীয় বৈঠক