ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

৪৮ ঘণ্টার মধ্যে ভারতে আটক ৭ বাংলাদেশির মুক্তি চেয়ে জরুরি নোটিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 119

ছবি সংগৃহীত

ভারতের মেঘালয়ে ছয় মাস ধরে আটক থাকা সাতজন বাংলাদেশি জেলের মুক্তির দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশের অনুলিপি পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বিজিবি মহাপরিচালক, কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং চিলমারী উপজেলার ইউএনও’র কাছেও পাঠানো হয়েছে।

আরও পড়ুন  ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখার দুই পাশে আতঙ্কে জনজীবন, বাড়ছে বাস্তুচ্যুতি

চ্যানেল ২৪-এর এক প্রতিবেদনে জানা যায়, ২০২৩ সালের ৪ নভেম্বর কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জিঞ্জিরাম নদী দিয়ে মাছ ধরতে গিয়ে ভুলবশত ভারতের সীমান্তে প্রবেশ করেন সাত বাংলাদেশি জেলে। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাগারে পাঠায়। বর্তমানে তারা মেঘালয়ের কালাইর চর পেট্রোল থানার আমপাতি হাজতে আটক রয়েছেন।

আটক জেলেরা হলেন চিলমারীর হরিনের বন্দ এলাকার রাসেল মিয়া (৩৫), ব্যাপারীপাড়ার বিপ্লব মিয়া (৪৫), মীর জাহান আলী (৪৫), বকুল মিয়া (৩২), আমির আলী (৩৫), রাজিবপুরের বালিয়ামারী এলাকার আঙ্গুর হোসেন (২০) ও রৌমারীর যাদুর চর বকবান্ধা গ্রামের চাঁন মিয়া (৬০)।

বিএসএফের হাতে আটকের বিষয়টি প্রথমে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলে পরিবারগুলো এ বিষয়ে জানতে পারে। এরপর থেকে ছয় মাস পার হলেও এখনও মুক্তির কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভারতীয় এক আইনজীবীর মাধ্যমে জামিনের চেষ্টা করলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। সর্বশেষ ২১ এপ্রিল জামিন শুনানির তারিখ থাকলেও প্রয়োজনীয় অর্থের অভাবে সেটিও হয়নি।

আটকদের পরিবারের সদস্যরা জানান, ভারতীয় উকিল ২ লাখ টাকা চেয়েছে, যা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। সংসার চালানো, বাচ্চাদের পড়ালেখা সবকিছুই এখন অনিশ্চয়তায়। তারা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

মানবাধিকার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, “রাষ্ট্র যদি সক্রিয় না হয়, তাহলে এ ধরনের আটক জেলেদের মুক্তি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। নদীতে মাছ ধরতে গিয়ে ভুল করে সীমান্ত অতিক্রম করলেও সেটির জন্য সারাজীবন কারাগারে থাকা অমানবিক। বিষয়টি দ্রুত রাষ্ট্রীয় পর্যায়ে সমাধান হওয়া উচিত।”

নিউজটি শেয়ার করুন

৪৮ ঘণ্টার মধ্যে ভারতে আটক ৭ বাংলাদেশির মুক্তি চেয়ে জরুরি নোটিশ

আপডেট সময় ০২:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

ভারতের মেঘালয়ে ছয় মাস ধরে আটক থাকা সাতজন বাংলাদেশি জেলের মুক্তির দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশের অনুলিপি পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বিজিবি মহাপরিচালক, কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং চিলমারী উপজেলার ইউএনও’র কাছেও পাঠানো হয়েছে।

আরও পড়ুন  ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা