ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ভাসানচরে ট্রলারডুবি: দুইজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ এখনও তিনজন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 220

ছবি সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য সাইফুল ইসলাম।

শনিবার (৩১ মে) রাত পর্যন্ত টানা অভিযান চালিয়ে উদ্ধারকর্মীরা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে কোস্টগার্ড, নৌপুলিশ এবং স্থানীয় জেলেরা।

আরও পড়ুন  নোয়াখালীর সেই ‘ধর্ষণকাণ্ড’: ছয়জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মেঘনা নদীর ভাসানচর-জনতা বাজার নৌরুটের করিম বাজার এলাকায় যাত্রীবাহী একটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। ট্রলারটি ভাসানচর থেকে জনতা বাজারের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার সময় ট্রলারটিতে ছিলেন ২২ জন সাধারণ যাত্রী, ছয়জন রোহিঙ্গা, তিনজন পুলিশ সদস্য, চারজন আনসার সদস্য এবং চারজন নৌযান কর্মী। মোট ৩৯ জন যাত্রীর মধ্যে একটি মাছ ধরার ট্রলার তাৎক্ষণিকভাবে পাশে এগিয়ে এসে ৩০ জনকে জীবিত উদ্ধার করে।

দুর্ঘটনার পর থেকেই নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা শুরু হয়। স্থানীয় প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড এবং নৌপুলিশের সম্মিলিত প্রচেষ্টায় জীবিতদের উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।

জনতা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদ বিষয়টি নিশ্চিত করে জানান, “ট্রলারডুবির খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। রাত পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, মেঘনা নদীর এই নৌরুটটি বর্ষা মৌসুমে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, অধিক যাত্রীবোঝাই এবং নিরাপত্তার অভাবে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় ট্রলারগুলো। প্রশাসনের পক্ষ থেকে ট্রলার চলাচলে কড়াকড়ি আরোপ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই ঘটনার পর ভাসানচর ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত স্বজনদের উৎকণ্ঠা যেন থামছেই না।

নিউজটি শেয়ার করুন

ভাসানচরে ট্রলারডুবি: দুইজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ এখনও তিনজন

আপডেট সময় ০১:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য সাইফুল ইসলাম।

শনিবার (৩১ মে) রাত পর্যন্ত টানা অভিযান চালিয়ে উদ্ধারকর্মীরা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে কোস্টগার্ড, নৌপুলিশ এবং স্থানীয় জেলেরা।

আরও পড়ুন  বিয়ের মুহূর্তে যৌতুক নিয়ে হাঙ্গামা, বরকে নিয়ে গেল পুলিশ