ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু শাহেদ ধাঁচে নতুন ড্রোন: ব্যাপক উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ সস্তা ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ: ব্যয়ের অসমতায় চাপে প্রচলিত শক্তি আফগানিস্তানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে ইরানের বুশেহর পারমাণবিক কমপ্লেক্সের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা বিশ্বজুড়ে তিন দিন ঈদ: আজ, কাল ও পরশু কবে কোথায় জানুন

আগুনে পুড়ে ছাই গাজীপুরে কলোনির ৫৭ ঘর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / 207

গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত ১২টার কিছু পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি কলোনির প্রায় ৫৭টি ঘর পুড়ে গেছে। রাত প্রায় ১২টা ৩০ এর দিকে জনি মিয়ার ভাড়াটে শওকত হোসেনের ঝুটের গুদামে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের জনি ও সোহেলের টিনশেড কলোনিতে ছড়িয়ে পড়ে, যা ভয়াবহ আকার ধারণ করে। তীব্র তাপে কলোনির বাসিন্দারা ঘুম থেকে উঠে আতঙ্কিত হয়ে পড়েন। তাড়াহুড়া করে প্রাণ রক্ষা করে তারা।

ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ২:০০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের ঘটনা ঘটেছিল একাধিক মালিকানাধীন ৭০-৮০টি ঘরের একত্রিত কলোনিতে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করতেন। অগ্নিকাণ্ডের পর দুই কলোনির ৫৭টি ঘরের সব মালামাল পুড়ে যায়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো তদন্তাধীন।

আরও পড়ুন  শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে প্রধান বাধা ছিল বাতাস: ফায়ার ডিজি

নিউজটি শেয়ার করুন

আগুনে পুড়ে ছাই গাজীপুরে কলোনির ৫৭ ঘর

আপডেট সময় ০১:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত ১২টার কিছু পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি কলোনির প্রায় ৫৭টি ঘর পুড়ে গেছে। রাত প্রায় ১২টা ৩০ এর দিকে জনি মিয়ার ভাড়াটে শওকত হোসেনের ঝুটের গুদামে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের জনি ও সোহেলের টিনশেড কলোনিতে ছড়িয়ে পড়ে, যা ভয়াবহ আকার ধারণ করে। তীব্র তাপে কলোনির বাসিন্দারা ঘুম থেকে উঠে আতঙ্কিত হয়ে পড়েন। তাড়াহুড়া করে প্রাণ রক্ষা করে তারা।

ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ২:০০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের ঘটনা ঘটেছিল একাধিক মালিকানাধীন ৭০-৮০টি ঘরের একত্রিত কলোনিতে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করতেন। অগ্নিকাণ্ডের পর দুই কলোনির ৫৭টি ঘরের সব মালামাল পুড়ে যায়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো তদন্তাধীন।

আরও পড়ুন  মার্কিন বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ড