ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়ন এখন দুই বছরে সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, সাপসহ হাসপাতালে নারী খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে মাকে গুলি, হাসপাতালে ভর্তি এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

আমিরের পর এবার জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক

সিনিয়র রিপোর্টার
  • আপডেট সময় ০১:২৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2087

ছবি : খবরের কথা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ধারাবাহিক সাইবার হামলার অভিযোগ উঠেছে। দলের আমির ডা. শফিকুর রহমানের পর এবার জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করেছে দলটি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে বলে জানানো হয়। হ্যাকিংয়ের পর অ্যাকাউন্টটি থেকে একটি বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়, যা দ্রুত শনাক্ত করে মুছে ফেলা হয়েছে বলে দাবি জামায়াতের।

আরও পড়ুন  কাল প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানুন দেখার উপায়

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জানান, রাত ৯টা ৩ মিনিটের দিকে মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ করা হয়। তিনি বলেন, এটি জামায়াত নেতাদের বিরুদ্ধে পরিকল্পিত চরিত্রহননের অপচেষ্টা।

ঘটনার পর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন,
“একটির পর একটি শীর্ষ নেতার অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। আদর্শের রাজনীতিকে নোংরা পদ্ধতিতে আঘাত করা হচ্ছে, কিন্তু এসব ষড়যন্ত্র সফল হবে না।”

সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আরেক সদস্য ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদও বক্তব্য রাখেন। তিনি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি ইঙ্গিত করে বলেন, গোপন ষড়যন্ত্রের পথে না গিয়ে সাহস থাকলে জনগণের সামনে উন্মুক্ত বিতর্কে আসা উচিত।

জামায়াত নেতারা আরও বলেন, উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মতো টেলিভিশন বিতর্ক বা প্রকাশ্য মঞ্চে দলগুলোর ইশতেহার ও রাজনৈতিক অবস্থান তুলে ধরার পরিবেশ তৈরি করা দরকার।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাইবার হামলার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে—হ্যাকিংয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য।

নিউজটি শেয়ার করুন

আমিরের পর এবার জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক

আপডেট সময় ০১:২৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ধারাবাহিক সাইবার হামলার অভিযোগ উঠেছে। দলের আমির ডা. শফিকুর রহমানের পর এবার জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করেছে দলটি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে বলে জানানো হয়। হ্যাকিংয়ের পর অ্যাকাউন্টটি থেকে একটি বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়, যা দ্রুত শনাক্ত করে মুছে ফেলা হয়েছে বলে দাবি জামায়াতের।

আরও পড়ুন  বছর ঘুরে ফিরে আসলো গণঅভ্যুত্থানের সেই রক্তাক্ত জুলাই