ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব বিএনপির: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2348

ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দেশের হিন্দু সম্প্রদায়ের অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় তাঁদের আশ্বস্ত করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিএনপি নেবে।

রোববার রাতে ঠাকুরগাঁও-১ আসনের রহমানপুর ইউনিয়নের রহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  দুই বিদ্রোহী প্রার্থী বিএনপির ভোট বিভক্ত হওয়ার শঙ্কা; সুবিধা নিতে চায় জামায়াত

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই এ দেশের নাগরিক এবং সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনীতিবিদদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, কোনো সম্প্রদায়ের মানুষ যেন ভয় বা আতঙ্কের মধ্যে না থাকে, সে পরিবেশ সৃষ্টি করাই বিএনপির লক্ষ্য। দেশে সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব বিএনপির: মির্জা ফখরুল

আপডেট সময় ১১:২৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দেশের হিন্দু সম্প্রদায়ের অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় তাঁদের আশ্বস্ত করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিএনপি নেবে।

রোববার রাতে ঠাকুরগাঁও-১ আসনের রহমানপুর ইউনিয়নের রহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  বিএনপিকে যমুনায় আলোচনায় বসার আহ্বান প্রধান উপদেষ্টার