ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2372

ছবি সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে কারাবন্দিদের ডাকযোগে ভোটদান। যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  নেপাল নির্বাচন ২০২৬: ভোট ৫ মার্চ, লড়াইয়ে ওলি-বালেনসহ শীর্ষ নেতারা

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্যও ভোট দেওয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ।

দেশের ৭১টি কারাগারে বন্দি রয়েছে ৮৪ হাজার। অনেকের এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দি আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। এমনটা না হলে বন্দিদের মধ্যে ভোটার সংখ্যা আরও বাড়তো বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এর আগে, ৬ জানুয়ারি থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে হবে। এরপর পৌঁছালে সেই ভোট গণনা করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও থাকবে।

দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের অর্ধেক রয়েছেন দেশের ভেতরে।

নিউজটি শেয়ার করুন

কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু

আপডেট সময় ০৮:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬

আজ থেকে শুরু হচ্ছে কারাবন্দিদের ডাকযোগে ভোটদান। যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের