ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ক্বিনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে আহত র‌্যাব সদস্যের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 119

ছবি সংগৃহীত

সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার, ২২ মে দুপুরে নগরীর ক্বিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন আচার্য্য র‌্যাব-৯-এ কর্মরত ছিলেন। তার কনস্টেবল নম্বর ৬৯১৭৯০ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও পড়ুন  নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার, আহত ছেলে

র‌্যাব-৯ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে দায়িত্ব পালনকালে কোতোয়ালী থানার ক্বিনব্রিজসংলগ্ন এলাকায় হামলার শিকার হন ইমন আচার্য্য। অভিযোগ করা হয়েছে, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

র‌্যাব সূত্রের দাবি, ইমন আচার্য্য দীর্ঘদিন ধরে সিলেটে কর্মরত ছিলেন। ঘটনার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ক্বিনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে আহত র‌্যাব সদস্যের মৃত্যু

আপডেট সময় ০৭:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার, ২২ মে দুপুরে নগরীর ক্বিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন আচার্য্য র‌্যাব-৯-এ কর্মরত ছিলেন। তার কনস্টেবল নম্বর ৬৯১৭৯০ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও পড়ুন  ঘরের ওপর গাছ পড়ে মায়ের মৃত্যু, পাশেই ঘুমিয়েছিল ৮ মাসের শিশু