ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুয়েল পাসে বাড়ল তেলের বরাদ্দ, ফুরায়নি অপেক্ষার প্রহর তুরস্ককে ‘নতুন শত্রু’ হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: হাকান ফিদান হামের উপসর্গে নিয়ে ৭ শিশুর মৃত্যু: আশঙ্কাজনক হারে সংক্রমণ বৃদ্ধি ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ: দাবি ইরানের আবারও আন্দোলন শুরু হয়ে গেছে: ডা. শফিকুর রহমান দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নুরুজ্জামান ৯ ক্ষেত্রে সরকারি ব্যয় কমানোর নির্দেশ: মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি মেডিকেল ও বিজনেস ভিসা চালু করছে ভারত হাঙ্গেরিতে পিটার ম্যাগিয়ারের বিজয়: অবসান ঘটল দীর্ঘ ১৬ বছরের অরবান শাসনের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

হামের উপসর্গে নিয়ে ৭ শিশুর মৃত্যু: আশঙ্কাজনক হারে সংক্রমণ বৃদ্ধি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে এই চিত্র উঠে এসেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ১৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়া হামের লক্ষণ নিয়ে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে। একই সময়ে মোট ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের হাম শনাক্ত হয়েছে এবং হামের লক্ষণ নিয়ে ১ হাজার ৩৭১ জন রোগী হাসপাতালে এসেছেন। এর মধ্যে ৭২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ২৭৪ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন  লালবাগে ভবন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গত এক মাসে হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৪ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ টিকাদান কর্মসূচি জোরদারসহ আক্রান্ত এলাকায় বিশেষ নজরদারির পরামর্শ দিচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার এবং হামের টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

হামের উপসর্গে নিয়ে ৭ শিশুর মৃত্যু: আশঙ্কাজনক হারে সংক্রমণ বৃদ্ধি

আপডেট সময় ০৬:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে এই চিত্র উঠে এসেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ১৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়া হামের লক্ষণ নিয়ে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে। একই সময়ে মোট ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের হাম শনাক্ত হয়েছে এবং হামের লক্ষণ নিয়ে ১ হাজার ৩৭১ জন রোগী হাসপাতালে এসেছেন। এর মধ্যে ৭২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ২৭৪ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন  ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু