ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করতে কাজ করছে সরকার:হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু দেশের বাজারে স্বর্ণের দাম কমলো: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা ব্রাজিলের দল ঘোষণা এবারও জায়গা হলো না নেইমারের এবার পিএসএলে ডাক পেলেন শরিফুল ইসলাম উত্তেজনার ইঙ্গিত,ভারতের কাছে ৩ ট্যাংকার ফেরত চাইল ইরান ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত যেসব এলাকায় আজও চলবে ব্যাংকিং কার্যক্রম হাতিয়ার ইউএনও’র আপত্তিকর ভিডিও ভাইরাল: এআই প্রযুক্তির অপব্যবহারের দাবি অনলাইনে বন্ধুত্বই ফাঁদ, হয়রানির শিকার ১৩ হাজার নারী

দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করতে কাজ করছে সরকার:হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 12

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ-এর হুইপ ও শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহারম্মদ অপু বলেছেন, ‘দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করার জন্য কাজ করছে বর্তমান সরকার। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালোবাসেন। তাই তার দেয়া কথা বাস্তবায়ন করছেন। দেশকে দারিদ্রমুক্ত ও ক্ষুধামুক্ত করার জন্য মানুষের সমস্যার কথা শুনে, সেগুলো বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিচ্ছেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ থেকে চরমুগরিয়া এলাকার খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  ইসরায়েলের সমালোচনায় মার্কিন সরকারের পদক্ষেপ: জাতিসংঘ দূতের ওপর নিষেধাজ্ঞা

একই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ‘নিজের হাতে কোদাল ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন, ঠিক তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও পুনরায় এই কর্মসূচির উদ্বোধন করছেন। এখন মনে হচ্ছে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন চলছে, এতে মানুষের দুর্ভোগ লাঘব হচ্ছে। ভোটের কালি মানুষের হাত থেকে না উঠতেই, ফ্যামিলি কার্ড হাতে চলে গেছে তাদের হাতে। খাল খনন কর্মসূচি উদ্বোধন হয়েছে, ফ্যামিলি কার্ড পেয়েছেন মায়েরা। এখন কৃষক কার্ড যারা পাবেন তার সৌভাগ্যবান।’

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, পুলিশ সুপার মো: এহতেশামুল হকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করতে কাজ করছে সরকার:হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপডেট সময় ০৩:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

জাতীয় সংসদ-এর হুইপ ও শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহারম্মদ অপু বলেছেন, ‘দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করার জন্য কাজ করছে বর্তমান সরকার। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালোবাসেন। তাই তার দেয়া কথা বাস্তবায়ন করছেন। দেশকে দারিদ্রমুক্ত ও ক্ষুধামুক্ত করার জন্য মানুষের সমস্যার কথা শুনে, সেগুলো বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিচ্ছেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ থেকে চরমুগরিয়া এলাকার খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  নতুন নোট আসছে বাজারে, সমাধান মিলছে ছেঁড়া টাকার ঝামেলায়