ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
জুয়ায় গ্রাহকের টাকা হারিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই চীন সফরে সম্পর্কের নতুন দিগন্ত দেখছেন ইসমাইল জবিউল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: প্রবাসীকল্যাণমন্ত্রী ফুটপাত দখলের চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধ: ডিএনসিসি প্রশাসক দিল্লিতে বিক্ষোভের আগে দুই স্টেশনে ট্রেন বন্ধ তানজিদের ৮৩ রানে দাপুটে শুরু বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে: ট্রাম্প আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈমসহ তিন স্পিনার

নতুন নোট আসছে বাজারে, সমাধান মিলছে ছেঁড়া টাকার ঝামেলায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 560

ছবি সংগৃহীত

নতুন কোনো কাগুজে মুদ্রা ছাড়া ছাড়াই কেটেছে অন্তর্বর্তী সরকারের ৯ মাস। ফলে দেশের বাজারে ছড়িয়ে পড়েছে পুরনো ও ছেঁড়া নোট। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে এটিএম বুথসহ বিভিন্ন স্থানে নগদ লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে। তবে অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি মাসের ২৫ অথবা ২৬ তারিখে বাজারে ছাড়া হতে পারে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট। এর ঠিক এক সপ্তাহ পর, পয়লা জুনেই বাজারে আসবে নতুন ১ হাজার টাকার নোট। নতুন এই নোটে সংযোজন করা হয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। প্রথম ধাপে বাজারে ছাড়া হবে ১ হাজার কোটি টাকার নতুন নোট।

আরও পড়ুন  জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার ব্যর্থ, এনসিপি নিজেই ঘোষণা দেবে: নাহিদ ইসলাম

আধুনিক ডিজাইনের পাশাপাশি নতুন নোটে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য। বিশেষভাবে, ৭৫-এর জুলাই অভ্যুত্থানের বিষয়বস্তু থাকছে নোটের নকশায়।

বর্তমানে দেশের বাজারে চলমান ৯টি কাগুজে মুদ্রা রয়েছে, যার মধ্যে দুটি সরকারি এবং সাতটি ব্যাংক নোট। সবগুলোতেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। গত জুলাই মাসের পরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে এসব নোটে পরিবর্তনের দাবি ওঠে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই প্রক্রিয়া শুরু করলেও কিছু প্রশাসনিক ও কারিগরি কারণে তা সময়সাপেক্ষ হয়ে পড়ে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ধাপে ধাপে সব কাগুজে মুদ্রাই নতুন ডিজাইনে বাজারে ছাড়া হবে।

জানা গেছে, বর্তমানে বাজারে মুদ্রার পরিমাণ প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। তবে, ছাপানো অবস্থায় মজুদ রয়েছে এর দ্বিগুণেরও বেশি।

নতুন নোট বাজারে আসায় লেনদেনে স্বাচ্ছন্দ্য ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাড়বে নিরাপত্তাও।

নিউজটি শেয়ার করুন

নতুন নোট আসছে বাজারে, সমাধান মিলছে ছেঁড়া টাকার ঝামেলায়

আপডেট সময় ০৬:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

নতুন কোনো কাগুজে মুদ্রা ছাড়া ছাড়াই কেটেছে অন্তর্বর্তী সরকারের ৯ মাস। ফলে দেশের বাজারে ছড়িয়ে পড়েছে পুরনো ও ছেঁড়া নোট। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে এটিএম বুথসহ বিভিন্ন স্থানে নগদ লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে। তবে অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি মাসের ২৫ অথবা ২৬ তারিখে বাজারে ছাড়া হতে পারে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট। এর ঠিক এক সপ্তাহ পর, পয়লা জুনেই বাজারে আসবে নতুন ১ হাজার টাকার নোট। নতুন এই নোটে সংযোজন করা হয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। প্রথম ধাপে বাজারে ছাড়া হবে ১ হাজার কোটি টাকার নতুন নোট।

আরও পড়ুন  অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা এনসিপির নয়, গণঅভ্যুত্থানের প্রতিনিধি: হাসনাত আবদুল্লাহ