ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জয়পুরহাটে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ, মা-বোন আহত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প; শর্ত চাপাচ্ছে ইরানও ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই, কার্যক্রম বন্ধ সংসদেই নির্ধারিত হবে সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ উপসাগরীয় মিত্ররা! ইরান যুদ্ধ: তেল নয়, পানি হতে পারে প্রধান অস্ত্র বিমানবন্দরে হারানো লাগেজ খুঁজে দেবে গুগল! কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামবে ১১ দলীয় ঐক্য ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ: শ্রমমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

জয়পুরহাটে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ, মা-বোন আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে বাঁশের আঘাতে ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় বাবাকে বাঁচাতে এসে মা ও বোন তার মারপিটে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) ইফতারের পরে কালাই উপজেলার বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আক্কাস (৬০) বফলগাড়ী গ্রামের মৃত্যু সুলতান মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ছেলে গোলাপ (৩০) শনিবার সন্ধ্যা ৬টার দিকে তার পিতা আক্কাস আলীর কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি জানায়। কিন্তু পিতা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে গোলাপ হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সে নিজ বাড়িতে দেশীয় অস্ত্র বটি, লাঠি ও কাঠের বাটাম দিয়ে আক্কাস আলীকে এলোপাতাড়ি আঘাত করলে সেখানেই মৃত্যু হয়।

আরও পড়ুন  শেরপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় ২ মাদ্রাসা ছাত্র নিহত, আহত আরও একজন

এসময় তার মা ও বোন থামাতে এলে তাদের ওপরও হামলা চালায় গোলাপ হোসেন। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে করা হয়েছে। অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

জয়পুরহাটে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ, মা-বোন আহত

আপডেট সময় ০৯:৫৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে বাঁশের আঘাতে ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় বাবাকে বাঁচাতে এসে মা ও বোন তার মারপিটে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) ইফতারের পরে কালাই উপজেলার বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আক্কাস (৬০) বফলগাড়ী গ্রামের মৃত্যু সুলতান মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ছেলে গোলাপ (৩০) শনিবার সন্ধ্যা ৬টার দিকে তার পিতা আক্কাস আলীর কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি জানায়। কিন্তু পিতা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে গোলাপ হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সে নিজ বাড়িতে দেশীয় অস্ত্র বটি, লাঠি ও কাঠের বাটাম দিয়ে আক্কাস আলীকে এলোপাতাড়ি আঘাত করলে সেখানেই মৃত্যু হয়।

আরও পড়ুন  নেত্রকোনার কেন্দুয়ায় বাজারে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫