ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মালিকের মোজতবা খামেনির মৃত্যুর খবরে কী বললেন ট্রাম্প মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত, নেওয়া হলো ওটিতে মালদ্বীপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশির মৃত্যু ওমানের সোহার প্রদেশে ড্রোন বিধ্বস্ত, ২ প্রবাসীর মৃত্যু একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল এবং খুব কষ্ট লাগছিল মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজার মার্কিন সেনা মার্কিন রণতরির কাছে ইরানি জাহাজ, হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি তেহরানে নতুন করে হামলা ইসরায়েলের, রিয়াদের কাছে ড্রোন ভূপাতিত

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত, নেওয়া হলো ওটিতে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। এরই মধ্যে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

ডা. রফিকুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন  রাজধানীর মধ্য বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত

কিছুক্ষণ আগে (৩টা ১০ মিনিটে) তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
অস্ত্রোপচারের পেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এর আগে সকালে উনার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে এ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলেও জানান ডা. রফিক।

তিনি জানান, মেডিকেল বোর্ডে রয়েছেন—অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সৈয়দ সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডা. রফিকুল ইসলাম।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। এরপর দ্রুত তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত, নেওয়া হলো ওটিতে

আপডেট সময় ০৪:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। এরই মধ্যে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

ডা. রফিকুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন  নির্বাচন সামনে রেখে বিএনপির শুদ্ধি অভিযান, বহিষ্কার ৫৯ বিদ্রোহী