ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সলোমন দ্বীপপুঞ্জ ইতিহাস, সংঘাত ও সম্ভাবনার এক প্রশান্ত রাষ্ট্র এক ক্লিকেই জানুন: ইফতারে কোন মসজিদে মিলবে বিরিয়ানি বা তেহারি! উত্তরায় গৃহকর্ত্রীর মৃত্যু: গাজীপুর থেকে গ্রেপ্তার গৃহকর্মী, স্বীকারোক্তি নীরবতা ঘিরে রহস্য—কোথায় অবস্থান করছেন মুহাম্মদ ইউনূস? মাধ্যমিকের ফরম পূরণের তারিখ ঘোষণা, বেড়েছে ফি ময়মনসিংহে ‘কিশোর গ্যাং’–এর কবলে পড়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৫ থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে ভাইরাস, একে একে মারা যাচ্ছে বাঘ ভোরে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা ‘৫ টাকার বিবাদে, প্রাণ গেল ভাইয়ের

উত্তরায় গৃহকর্ত্রীর মৃত্যু: গাজীপুর থেকে গ্রেপ্তার গৃহকর্মী, স্বীকারোক্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় চেতনানাশক মিশিয়ে গৃহকর্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গাজীপুরে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে লুটের উদ্দেশ্যে চা ও খাবারের সঙ্গে অতিরিক্ত মাত্রায় চেতনানাশক মিশিয়ে দেয়। এতে আয়েশা আক্তার (৬২) মারা যান এবং তাঁর স্বামী আনোয়ার হোসেন (৬৮) অচেতন হয়ে পড়েন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযুক্তের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন  কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

এর আগে মঙ্গলবার রাত আটটার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাসা থেকে দম্পতিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানা জানিয়েছে, মাত্র তিন দিন আগে পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে ওই গৃহকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছিল। ঘটনার সময় বাসায় তাঁদের ছেলে ও পুত্রবধূ ছিলেন না।

মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পিবিআই। মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

উত্তরায় গৃহকর্ত্রীর মৃত্যু: গাজীপুর থেকে গ্রেপ্তার গৃহকর্মী, স্বীকারোক্তি

আপডেট সময় ০২:১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর উত্তরায় চেতনানাশক মিশিয়ে গৃহকর্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গাজীপুরে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে লুটের উদ্দেশ্যে চা ও খাবারের সঙ্গে অতিরিক্ত মাত্রায় চেতনানাশক মিশিয়ে দেয়। এতে আয়েশা আক্তার (৬২) মারা যান এবং তাঁর স্বামী আনোয়ার হোসেন (৬৮) অচেতন হয়ে পড়েন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযুক্তের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন  ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে মাদাগাস্কারে ৫৯ জনের মৃত্যু