ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সামোয়া: পলিনেশিয়ার ঐতিহ্য ও আধুনিকতার মিলন সমৃদ্ধ খাদ্য ভান্ডার গড়ার প্রত্যয়: ‘কৃষক’ পরিচয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন ডাকসুতে অন্তর্কোন্দল: সাদিক কায়েমদের বিরুদ্ধে ফাতেমা জুমার ক্ষোভ ঘুমের ট্যাবলেট খেয়ে ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত অর্থনীতি সংস্কারে বড় পরিকল্পনা: শেয়ারবাজার ও বিনিয়োগ নিয়ে অর্থমন্ত্রীর ঘোষণা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ মোটরসাইকেলে এসে গ্রামবাসীকে ব্রাশফায়ার, নিহত ৫০ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা : প্রতিমন্ত্রী ইশরাক ভোক্তা অধিকারের অভিযানে বাঁধা: পুলিশ মামলা না নেওয়ায় মিলনের বিস্ময়

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

ছবি:” সংগৃহীত

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোরের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশার চালকসহ দুজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি কবুরহাট থেকে বাইপাস সড়ক হয়ে যাচ্ছিল। কুষ্টিয়া স্টোরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁরাও মারা যান।

২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, হাসপাতাল মর্গে দুজন পুরুষের মরদেহ এসে পৌঁছেছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, ঘাতক ট্রাক ও বিধ্বস্ত অটোরিকশাটি পুলিশ জব্দ করেছে। তবে ট্রাকের চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

আপডেট সময় ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬