ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ

জীবনে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 301

ছবি: সংগৃহীত

জীবনের প্রথম ভোট দিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম–৯ আসনের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে ভোট দেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক।

তামিম বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি।’

আরও পড়ুন  গৃহযুদ্ধ ও বর্জনের মধ্যেই মিয়ানমারে জান্তা সমর্থিত নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ

ভোটকেন্দ্রে প্রবেশের সময় সেনাবাহিনীর প্রটোকল ছিল তামিমের সঙ্গে।

শান্ত পরিবেশে ভোট দেওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ভোটের পরিবেশ ‘সুস্থ’ এবং তিনি আশা করেন সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

কেন্দ্রে তামিমকে দেখতে ভিড় করেন স্থানীয় ভোটার ও তরুণেরা। অনেকেই মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকাল থেকেই এ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

নিউজটি শেয়ার করুন

জীবনে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল

আপডেট সময় ১২:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

জীবনের প্রথম ভোট দিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম–৯ আসনের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে ভোট দেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক।

তামিম বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি।’

আরও পড়ুন  চট্টগ্রামে মহান একুশে স্মারক সম্মাননা পদক পাচ্ছেন তামিম ইকবালসহ আটজন