১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
ব্যাংক মার্জার: ‘শূন্য’ হওয়া শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা গৃহকর্মী নির্যাতন : বিমানের সাবেক এমডিসহ ৪ জনের রিমান্ড স্বচ্ছতার নজির: সম্পদ বিবরণী প্রকাশ করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সারাদেশে ৫ দিন ড্রোন ওড়ানো নিষিদ্ধ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই, আফ্রিদির মতে ‘ক্রিকেটের জয়’ পঞ্চগড়ে সারজিসকে সমর্থন দিলো ইসলামী আন্দোলন নির্বাচনের দিন সহিংসতা হলে, ওই দিন বুঝবেন প্রশাসনের কী প্রস্তুতি আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোনালদো বিদায় নিলেই সৌদি লিগ দর্শকশূন্য হয়ে পড়বে-ক্রুস শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল–চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা জামায়াত সেক্রেটারীর পা ভেঙে দিলেন বিএনপি কর্মী

ভোটের ছুটিতে বাড়ি ফেরা: বাস সংকট ও অতিরিক্ত ভাড়ায় মহাসড়কে চরম ভোগান্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 46

ছবি সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। বিশেষ করে শিল্পাঞ্চলের ছুটি আজ থেকে শুরু হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা দিয়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে এই যাত্রাপথে সাধারণ মানুষের আনন্দ ম্লান করে দিয়েছে তীব্র যানজট, গণপরিবহন সংকট এবং কয়েক গুণ বাড়তি ভাড়ার নৈরাজ্য।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের প্রতিটি মোড়ে শত শত যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাসের দেখা না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। যারা বাসে উঠতে পেরেছেন, তাদের গুনতে হচ্ছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেশি ভাড়া।

সরেজমিনে দেখা গেছে, টঙ্গীর কলেজগেট এবং গাজীপুরা এলাকায় যানবাহনের চাপ সবচেয়ে বেশি। ধীরগতিতে গাড়ি চলায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বাসের এই সংকটের সুযোগে আন্তঃজেলা বাসগুলো রুট পরিবর্তন করে অতিরিক্ত ট্রিপ মারছে, যার ফলে নিয়মিত যাত্রীদের ভোগান্তি কয়েক গুণ বেড়ে গেছে। অনেক যাত্রী নিরুপায় হয়ে খোলা ট্রাকে করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ভাড়া নিয়ে নৈরাজ্যের চিত্র ভয়াবহ। যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে ময়মনসিংহগামী বাসের নিয়মিত ভাড়া ২০০-২৫০ টাকা হলেও আজ তা ৫০০ থেকে ৬০০ টাকায় ঠেকেছে। এমনকি ট্রাকেও জনপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।

ময়মনসিংহগামী যাত্রী আলমগীর হোসেন তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, “ভোটের জন্য বাড়ি যাচ্ছি, কিন্তু পথে যে অবস্থা হবে বুঝিনি। ২৫০ টাকার ভাড়া ৬০০ টাকা দিয়ে আসতে হলো। বাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও লাভ হচ্ছে না।” একই আক্ষেপ প্রকাশ করেছেন পোশাকশ্রমিক রাবেয়া খাতুন। তিনি বলেন, “সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করে না পেয়ে এখন ট্রাকে উঠতে হচ্ছে। সেখানেও ভাড়া আকাশচুম্বী।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার দেশজুড়ে সাধারণ ও বিশেষ ছুটি ঘোষণা করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সকল সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে।

তবে শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ ১০ ফেব্রুয়ারি থেকেই বিশেষ ছুটি কার্যকর করা হয়েছে। এই দীর্ঘ ছুটিকে কেন্দ্র করেই মূলত আজ মহাসড়কে মানুষের ঢল নেমেছে।

প্রশাসনের পক্ষ থেকে যানজট নিরসনে কাজ করার দাবি করা হলেও সাধারণ যাত্রীদের অভিযোগ, বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

ভোটের ছুটিতে বাড়ি ফেরা: বাস সংকট ও অতিরিক্ত ভাড়ায় মহাসড়কে চরম ভোগান্তি

আপডেট সময় ০১:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬