ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ ‘১৭ বছর মানুষকে কথা বলতে দেওয়া হয়নি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

জামায়াত সেক্রেটারীর পা ভেঙে দিলেন বিএনপি কর্মী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2638

ছবি সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান মাঝি (৫০) দুই পা লোহার রড দিয়ে ভেঙে দেয়ার অভিযোগ উঠছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে।

এ সময় তার বাম হাত ও মাথায়ও জখম করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার কাঠালতলী দাখিল মাদ্রাসার আস্তাইনবাড়ি ব্রিজের উপরে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি আস্বীকরে করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফারুক।

আরও পড়ুন  বিএনপির সংবাদ সম্মেলন আজ

কাঠালতলী ইউনিয়নে জামায়াতের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির কয়েকজন কর্মীর দিকে আঙুল তুলেছেন স্থানীয় জামায়াত নেতারা।

আহত মাওলানা মাহফুজুর রহমান উপজেলার কাঠালতলী ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ৯ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুর রহমান মাঝীর ছেলে ও কাঠালতলী দাখিল মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহত মাহফুজুর রহমানের জানান, দুপুর ১টার দিকে কাঠালতলী দাখিল মাদ্রাসা থেকে রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। বয়ারগুদি ব্রিজের কাছে পৌঁছালে টিপু, হাসান, মাহমুদ ও ইমামসহ ৬ থেকে ৭ জন লাঠি ও লোহার পাইপ নিয়ে গতিরোধ করে এলোপাতারী পিটুনী শুরু করে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, মাহফুজুর রহমানের সাথে মাদ্রাসা থেকে ফেরার পথে কিছু লোক তাদের উপর হামলা করে। এ হামলায় মাহফুজুর রহমান দুই পা এবং বাম হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাহমুদুল হাসান দোলন জানান, দুপুরের দিকে মাহফুজ নামের এক ব্যাক্তিকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার দুটি পা এবং এক হাত ভেঙ্গে গেছে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে।

পাথরঘাটা উপজেলা জামায়েতের সাধারণ সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন হামলাকারীরা বিএনপি কর্মী বলে অভিযোগ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে বলেন, গত রাতে নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট চাওয়ার কারণে সোলায়মান সাদিক ও ফিরোজ নামে কয়েকজন মাহফুজুর রহমানের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফারুক জনান, ভোট গ্রহণের আর মাত্র একদিন বাকি। এই মুহূর্তে তারা নিজেরাই নাটক সাজিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তাদের ওপর বিএনপির কেউ কোনো হামলা চালায়নি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, আহত ব্যক্তিকে পাথরঘাটা থানায় আনা হয়েছিল, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন, সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

জামায়াত সেক্রেটারীর পা ভেঙে দিলেন বিএনপি কর্মী

আপডেট সময় ০৭:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

বরগুনার পাথরঘাটায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান মাঝি (৫০) দুই পা লোহার রড দিয়ে ভেঙে দেয়ার অভিযোগ উঠছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে।

এ সময় তার বাম হাত ও মাথায়ও জখম করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার কাঠালতলী দাখিল মাদ্রাসার আস্তাইনবাড়ি ব্রিজের উপরে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি আস্বীকরে করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফারুক।

আরও পড়ুন  নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে: মির্জা ফখরুল