ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিশ্রুতি দিয়েও ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলার, কথা রাখলেন না ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে ১৫ জন নিহত,আহত অন্তত ৩০ জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি অপরাধ দমনে চালু হচ্ছে ‘হটলাইন’: প্রতিমন্ত্রী পুতুল দেশে জ্বালানি মজুত নিয়ে আশ্বাস, তবে সরবরাহে চাপ ও অনিশ্চয়তা বাড়ছে সারাদেশের পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তেল-নিত্যপণ্যের দাম বাড়তে পারে: সতর্কবার্তা মির্জা ফখরুলের পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ১০ আলটিমেটাম শেষ হওয়ার আগেই ভোল পাল্টালেন ট্রাম্প

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 156

ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আলাদা স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ও গান্না ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ভবানিপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে ওলিয়ার রহমান(৫৫) ও চন্ডিপুর গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে মিরাজুল হোসেন(২৫)।

আরও পড়ুন  ২১ জেলায় শক্তিশালী বজ্রপাতের আশঙ্কা, সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

স্বজনরা জানায়, মাঠে ধান গোছানোর কাজ করছিলেন ওলিয়ার রহমান। সেসময় হঠাৎ বজ্রপাত হয়। পরে দীর্ঘসময় বাড়ি না ফিরলে স্বজনরা খোজাখুজি শুরু করে। পরে মাঠে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অন্যদিকে মরিচের জমিতে নিড়ানির কাজ করছিলেন মিরাজুল সহ কয়েকজন কৃষক। একপর্যায়ে বজ্রপাত হলে জমিতে থাকা ড্রেনের মধ্যে পড়ে যায় সে। পরে ঘটনাস্থলে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর শুনেছি। তাদের মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৭:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আলাদা স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ও গান্না ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ভবানিপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে ওলিয়ার রহমান(৫৫) ও চন্ডিপুর গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে মিরাজুল হোসেন(২৫)।

আরও পড়ুন  সংসদ নির্বাচন: ছয় জেলায় ভোটকেন্দ্র ঘিরে ৬ জনের মৃত্যু