ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৫০ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান-হিজবুল্লাহর উপদেষ্টা নিয়োগের চিঠি নিয়ে বিস্তারিত প্রকাশ মন্ত্রণালয়ের তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির ঈদযাত্রায় প্রতি বাসে দুইজন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন মঞ্জুর: কারামুক্তিতে আর কোনো বাধা নেই উরুগুয়ে: ছোট কিন্তু উন্নত দক্ষিণ আমেরিকার দেশ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে থাকছে না গণভোট: ইসি সচিব সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

ট্রেন লাইনচ্যুত, ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 236

ছবি সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের খুলে নেওয়া রেললাইনের কারণে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি রেলপথ থেকে ছিটকে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগমুহূর্তে দুর্ঘটনাটি ঘটে। রেলওয়ে সূত্র জানায়, দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট দীর্ঘ রেললাইনের পাত খুলে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি লাইনচ্যুত হয়।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলের ত্রাণ সরবরাহ বন্ধ ও ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা, মধ্যস্থতার আহ্বান হামাসের

গফরগাঁও রেলওয়ে স্টেশনমাস্টার মো. হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি তখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, রেললাইনের পাত খুলে নেওয়ার কারণেই ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)
ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের প্রায় ২০ ফুট অংশ খুলে নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার (২৭ ডিসেম্বর) ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। মনোনয়ন ঘোষণার পরপরই মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থকেরা আন্দোলনে নামেন। অভিযোগ রয়েছে, এরপর থেকেই এলাকায় রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্রেন লাইনচ্যুত, ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০১:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের খুলে নেওয়া রেললাইনের কারণে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি রেলপথ থেকে ছিটকে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগমুহূর্তে দুর্ঘটনাটি ঘটে। রেলওয়ে সূত্র জানায়, দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট দীর্ঘ রেললাইনের পাত খুলে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি লাইনচ্যুত হয়।

আরও পড়ুন  ফ্রান্সের সেনা প্রত্যাহার: সেনেগালের দুটি সামরিক ঘাঁটি বন্ধ