ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 395

ছবি সংগৃহীত

লিবিয়ার মিসরাতা থে‌কে অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ইতোমধ্যে অপহরণের সঙ্গে জ‌ড়িত দুজন‌কে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রা‌তে ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস এ তথ‌্য জা‌নায়।

আরও পড়ুন  গাজার অধিবাসীদের লিবিয়ায় স্থানান্তরের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

দূতাবাস জানিয়েছে, লিবিয়ার মিসরাতা শহরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালিয়ে কমপক্ষে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।

মিসরাতার আল-গিরান থানায় বিদেশিদের অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তে অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত হওয়ার পর সেখানে অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার ব্যক্তিদের ও গ্রেপ্তারদের আইনি প্রক্রিয়ার জন্য আল-গিরান থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ দূতাবাস মিসরাতার আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কার্যকর অভিযানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে। পাশাপাশি, মুক্তিপ্রাপ্ত বাংলাদেশিদের আইনি সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে দূতাবাস কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার

আপডেট সময় ০১:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫