ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

সুন্দরবনে ভয়াবহ আগুন: দুই দিনেও নিয়ন্ত্রণে আসেনি, তদন্ত কমিটি গঠন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 2127

ছবি সংগৃহীত

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন দ্বিতীয় দিনেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (২২ মার্চ) সকাল সাতটায় শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে ইতোমধ্যে প্রায় সাড়ে তিন একর বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে বন বিভাগ।

আগুনের ভয়াবহতা ঠেকাতে এলাকাজুড়ে ফায়ার লাইন কেটে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীরা দিনরাত চেষ্টা চালিয়ে গেলেও আগুন পুরোপুরি নিভেছে কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। মূল অগ্নিকাণ্ডস্থল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নতুন করে ধোঁয়ার কুণ্ডলি দেখা যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

ঘটনার তদন্তে বন বিভাগ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটলো, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন  দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যা ও তুষারঝড়ে ৪৯ জনের প্রাণহানি

স্থানীয় সূত্র বলছে, আগুন লাগার পরপরই দ্রুত ব্যবস্থা না নেওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে। বন বিভাগ দাবি করেছে, আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফায়ার লাইন কাটা হয়েছিল। তবে পানি সংকটের কারণে আগুন নেভাতে সময় লেগেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরা। ‘সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান ডা. লায়ন ফরিদুল ইসলাম বলেন, “শুষ্ক মৌসুমে সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এটি শুধু বনজ প্রাণবৈচিত্র্যের জন্য নয়, গোটা পরিবেশের জন্যই হুমকিস্বরূপ। বন সংলগ্ন জনপদে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বন রক্ষায় আধুনিক নজরদারির ব্যবস্থা নেওয়া জরুরি।”

বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের এই ধরণের ঘটনা শুধু স্থানীয় জীববৈচিত্র্য নয়, বরং বৈশ্বিক পরিবেশ সুরক্ষার প্রশ্নেও নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে। দায়িত্বশীল মহলের দাবি, বন রক্ষায় কাগজে-কলমে নয়, বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে এখনই।

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনে ভয়াবহ আগুন: দুই দিনেও নিয়ন্ত্রণে আসেনি, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ০১:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন দ্বিতীয় দিনেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (২২ মার্চ) সকাল সাতটায় শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে ইতোমধ্যে প্রায় সাড়ে তিন একর বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে বন বিভাগ।

আগুনের ভয়াবহতা ঠেকাতে এলাকাজুড়ে ফায়ার লাইন কেটে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীরা দিনরাত চেষ্টা চালিয়ে গেলেও আগুন পুরোপুরি নিভেছে কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। মূল অগ্নিকাণ্ডস্থল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নতুন করে ধোঁয়ার কুণ্ডলি দেখা যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

ঘটনার তদন্তে বন বিভাগ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটলো, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন  ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য তদন্ত: বাংলাদেশসহ ১৬ দেশের শুল্ক অস্থিরতার শঙ্কা