০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
‘২ হাজার টাকার কার্ড পেতে ১ হাজার টাকা ঘুষ দিতে হবে না তো?’—নাহিদ ইসলাম ইতোকোতর্মিতো – বরফের রাজ্যে মানুষের বসতি উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ নিরাপত্তার কারণেই ভারতে খেলবে না বাংলাদেশ, ক্রিকেটারদের সঙ্গে সরকারও সিদ্ধান্তে অটল কেউ চিরদিন বাঁচে না’—হাসিনা যুগ নিয়ে জয়ের বক্তব্য আপনারা ভালা আছেন নি?’ সিলেটে তারেক রহমান সিলেট থেকে বিএনপির সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু, আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্র প্রচারণা শুরু, আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্র ফাইনালের টিকিট রাজশাহীর, হতাশ সিলেট গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ নিহত ১১ ডা. জুবাইদার মতো আমিও আপনাদের সন্তান: তারেক রহমান

শায়েস্তাগঞ্জ থানায় হুমকির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে শোকজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 184

ছবি সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংগঠনটি।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরিত শোকজ চিঠি মাহদী হাসানের কাছে পাঠানো হয়।

[bsa_pro_ad_space id=2]

চিঠিতে উল্লেখ করা হয়, শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় মাহদী হাসানের দেওয়া কিছু বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সংগঠনের আদর্শ ও নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এবং জনপরিসরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

শোকজ নোটিশে আরও বলা হয়, কেন তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন—সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা লিখিতভাবে জানাতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দপ্তরের মাধ্যমে সংগঠনের সভাপতি রিফাত রশিদের কাছে ওই জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে অতীতের বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে থানার ওসিকে উদ্দেশ করে হুমকিসূচক মন্তব্য করছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, আন্দোলনের সময় থানা পোড়ানো এবং এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনার কথাও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মামলা বা অভিযোগের তথ্য এখনো পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

শায়েস্তাগঞ্জ থানায় হুমকির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে শোকজ

আপডেট সময় ০৪:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬