ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

ইরানকে ট্রাম্পের দুই মাসের আল্টিমেটাম, নতুন চুক্তি না হলে সামরিক হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 379

ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার পারদ আবারও চরমে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে নতুন চুক্তিতে আসতে হবে ইরানকে। তা না হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ওয়াশিংটন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, ট্রাম্পের এই আল্টিমেটাম ইতোমধ্যেই তেহরানে কড়া বার্তা হিসেবে ধরা পড়েছে। যদিও চুক্তি কার্যকর হওয়ার সময়সীমা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে হুমকি স্পষ্ট—পরমাণু কর্মসূচি বন্ধে রাজি না হলে ইরানের পারমাণবিক অবকাঠামো হামলার মুখে পড়তে পারে।

আরও পড়ুন  সৌদি–পাক প্রতিরক্ষা জোটে ইরানের যোগদানের ইঙ্গিত

ট্রাম্প প্রশাসন ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে নতুন চুক্তির কথা বলা হয়। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হচ্ছে তেহরানের।

ইরনা জানিয়েছে, ট্রাম্পের এই কড়া অবস্থানের ফলে ইরানে পারমাণবিক অস্ত্র উৎপাদনের পক্ষে জনসমর্থন বাড়ছে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে, তারা কখনো পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ নেয়নি। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কিছু কট্টরপন্থি নেতা আত্মরক্ষার স্বার্থে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে অবস্থান নিতে শুরু করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপীয় শক্তিগুলো ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। ওয়াশিংটনও এর কূটনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধি করছে। তবে আন্তর্জাতিক চাপ মোকাবিলায় ইরানও নড়েচড়ে বসেছে। তারা চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করছে এবং রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে।

এদিকে, ইরানের আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ট্রাম্পের চিঠিতে যে হুমকি ও সুযোগের উল্লেখ রয়েছে, তেহরান সেটি গভীরভাবে বিশ্লেষণ করছে। তবে ইরান নিজেদের অবস্থানে দৃঢ় থাকবে এবং প্রয়োজন হলে প্রতিরোধের পথেই হাঁটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

ইরানকে ট্রাম্পের দুই মাসের আল্টিমেটাম, নতুন চুক্তি না হলে সামরিক হামলা

আপডেট সময় ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার পারদ আবারও চরমে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে নতুন চুক্তিতে আসতে হবে ইরানকে। তা না হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ওয়াশিংটন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, ট্রাম্পের এই আল্টিমেটাম ইতোমধ্যেই তেহরানে কড়া বার্তা হিসেবে ধরা পড়েছে। যদিও চুক্তি কার্যকর হওয়ার সময়সীমা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে হুমকি স্পষ্ট—পরমাণু কর্মসূচি বন্ধে রাজি না হলে ইরানের পারমাণবিক অবকাঠামো হামলার মুখে পড়তে পারে।

আরও পড়ুন  ‎ইরানের বিলবোর্ডে কফিনবন্দি ট্রাম্প পরিবারের ছবি