ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র

তুরস্কের নির্বাচনী লড়াইয়ে ধাক্কা, এরদোয়ানের পথ সুগম!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 556

ছবি: সংগৃহীত

তুরস্কের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী একরেম ইমামওগলু বড় ধাক্কা খেলেন। ইস্তানবুল বিশ্ববিদ্যালয় তাঁর স্নাতক সার্টিফিকেট বাতিল করেছে। অভিযোগ, তিনি নাকি বেআইনিভাবে ভর্তি হয়েছিলেন। এর ফলে তাঁর রাজনীতিতে থাকার পথ অনেকটাই সংকুচিত হয়ে গেল।

ইস্তানবুলের বর্তমান মেয়র একরেম ইমামওগলু ছিলেন তুরস্কের বিরোধী শিবিরের প্রধান মুখ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সবচেয়ে সম্ভাবনাময় প্রতিদ্বন্দ্বী হিসেবেই তাঁর নাম সামনে আসছিল। কিন্তু স্নাতক সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত তাঁকে নির্বাচনী লড়াই থেকে ছিটকে দিতে পারে। আইন অনুযায়ী, সার্টিফিকেট বাতিল হলে তিনি আর রাজনীতিতে থাকতে পারবেন না।

আরও পড়ুন  নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপির ‘নতুন যুদ্ধ’ শুরু: প্রধানমন্ত্রী

তবে তুরস্কের রাজনীতি যে অপ্রত্যাশিত মোড় নিতে পারে, তা ইতিহাসই বলে। একরেম ইমামওগলু ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় আদালতে আবেদন করা হলেও সেটি খারিজ হওয়ার সম্ভাবনা প্রবল। এরপর উচ্চ আদালতে যাবেন, কিন্তু সেখানেও আইনি লড়াই কতদূর এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তবে এই পরিস্থিতি তাঁকে রাজনৈতিকভাবে আরও জনপ্রিয় করে তুলতে পারে। তাঁর সমর্থকরা এটিকে একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র বলেই মনে করছেন। এরদোয়ানের বিরুদ্ধে দাঁড়ানো যে সহজ নয়, একরেমের ঘটনাই তার প্রমাণ।

তুরস্কের রাজনীতি বরাবরই চমকপ্রদ। এক সময়ের শক্তিশালী বিরোধী নেতা মুহাররেম ইনজেও একইভাবে রাজনীতি থেকে ছিটকে পড়েছিলেন। এবার একরেম ইমামওগলুর ভাগ্যও কি সেই একই পথে এগোচ্ছে? নাকি জনগণকে সঙ্গে নিয়ে তিনি পরিস্থিতি ঘুরিয়ে দেবেন?

তবে আপাতত, এরদোয়ানের জন্য রাষ্ট্রপতি নির্বাচনের পথ আরও মসৃণ হয়ে গেল।

নিউজটি শেয়ার করুন

তুরস্কের নির্বাচনী লড়াইয়ে ধাক্কা, এরদোয়ানের পথ সুগম!

আপডেট সময় ০৩:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫