ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

যুক্তরাষ্ট্রে গণছাঁটাই: আদালতের নির্দেশে পুনর্বহাল হচ্ছেন হাজারো কর্মী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 382

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সরকারি চাকরিতে ব্যাপক ছাঁটাইয়ের ঘটনায় দেশটির দুই ফেডারেল আদালত এক গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন। ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের আদালত থেকে দেওয়া ওই আদেশ অনুযায়ী, ১৯টি সরকারি সংস্থায় ছাঁটাই হওয়া হাজারো শিক্ষানবিশ কর্মীকে পুনর্বহাল করতে হবে। এই রায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ক্ষমতায় ফিরে আসার পর সরকারি ব্যয় সংকোচনের নীতিতে জোর দেন ট্রাম্প। তিনি ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) দায়িত্ব ইলন মাস্ককে দেন। মাত্র দেড় মাসের মধ্যেই ডিওজিই’র পদক্ষেপে একের পর এক সরকারি সংস্থায় কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটে, যার মধ্যে শিক্ষানবিশ কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি।

আরও পড়ুন  ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রে কিশোরের হাতে মা-বাবার মর্মান্তিক মৃত্যু

ট্রাম্প প্রশাসন গত বৃহস্পতিবার পর্যন্ত সরকারি সংস্থাগুলোকে দ্বিতীয় দফায় ছাঁটাই ও বাজেট কমানোর পরিকল্পনা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেয়। কিন্তু ওই দিনই দুই ফেডারেল আদালত রায় দিয়ে হাজারো চাকরিচ্যুত কর্মীকে পুনর্বহালের নির্দেশ দেন।

মেরিল্যান্ডের বাল্টিমোর ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জেমস ব্রেডার ১৮টি সরকারি সংস্থার শিক্ষানবিশ কর্মীদের পুনর্বহালের নির্দেশ দেন। এই মামলা ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২০টি রাজ্যের পক্ষে করা হয়েছিল। মামলার পক্ষের যুক্তি ছিল, ফেডারেল কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি লঙ্ঘন করা হয়েছে।

ডেমোক্র্যাট নেতারা দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের ফলে অন্তত ২৪ হাজার সরকারি কর্মী চাকরি হারিয়েছেন। অন্যদিকে, ট্রাম্প প্রশাসন বলছে, কর্মদক্ষতাসহ বিভিন্ন বিবেচনায় এসব কর্মীদের ছাঁটাই করা হয়েছে। তবে ওবামা আমলে নিয়োগপ্রাপ্ত বিচারক ব্রেডার প্রশাসনের এই যুক্তি প্রত্যাখ্যান করেছেন।

এদিকে, সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতের বিচারক উইলিয়াম অলসাপ প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ ছয়টি সংস্থার ছাঁটাই হওয়া শিক্ষানবিশ কর্মীদের পুনর্বহালের নির্দেশ দেন। বাকি পাঁচটি সংস্থার কর্মীরা মেরিল্যান্ড আদালতের আদেশের আওতায় রয়েছেন।

এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের প্রশাসনে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় সংকোচনের নীতি ও কর্মী ছাঁটাই পরিকল্পনা যে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে, এটি তারই ইঙ্গিত দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে গণছাঁটাই: আদালতের নির্দেশে পুনর্বহাল হচ্ছেন হাজারো কর্মী

আপডেট সময় ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রে সরকারি চাকরিতে ব্যাপক ছাঁটাইয়ের ঘটনায় দেশটির দুই ফেডারেল আদালত এক গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন। ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের আদালত থেকে দেওয়া ওই আদেশ অনুযায়ী, ১৯টি সরকারি সংস্থায় ছাঁটাই হওয়া হাজারো শিক্ষানবিশ কর্মীকে পুনর্বহাল করতে হবে। এই রায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ক্ষমতায় ফিরে আসার পর সরকারি ব্যয় সংকোচনের নীতিতে জোর দেন ট্রাম্প। তিনি ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) দায়িত্ব ইলন মাস্ককে দেন। মাত্র দেড় মাসের মধ্যেই ডিওজিই’র পদক্ষেপে একের পর এক সরকারি সংস্থায় কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটে, যার মধ্যে শিক্ষানবিশ কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি।

আরও পড়ুন  আলোচনার ইঙ্গিত ইরানের, তবে আগেই পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের