ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

ক্যান্সারের টিকা আবিষ্কার রাশিয়ার। হবে বিনামূল্যে বিতরণ!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / 432

মরণব্যধি ক্যানসারের টিকা তৈরি করেছে  রাশিয়ার বিজ্ঞানীরা। ক্যানসারের রোগীদের ২০২৫ সাল থেকে তা দেওয়া হবে বিনামূল্যে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন গবেষণা কেন্দ্র রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপরিন দেশটির বেতার সংবাদমাধ্যম রেডিও রাশিয়াকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, রেডিও রাশিয়াকে ক্যাপরিন বলেছে, “আশা করছি ২০২৫ সালের শুরুর দিকেই জনগণের জন্য আমরা এই টিকা উন্মুক্ত করতে পারব।” 

আরও পড়ুন  পুতিনের ওপর অসন্তোষ, রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পের

সাক্ষাৎকারে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও জানান, নতুন এই টিকাটি প্রস্তুতে সর্বাধুনিক ম্যাসেঞ্জার আরএনএ বা এমআরএনএ প্রযুক্তি অনুসরণ করা হয়েছে। এ প্রযুক্তিতে টিকা প্রস্তুতের মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয় বিশেষভাবে শক্তিশালী তরল প্রোটিনকে। টিকার মাধ্যমে এই প্রোটিন মানবদেহে প্রবেশের পর ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোষগুলোকে ধ্বংসের জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তুলবে।

রাশিয়ার বেশ কয়েকটি প্রথম সারির ক্যানসার গবেষণা কেন্দ্রের সঙ্গে সমন্বিতভাবে টিকাটি প্রস্তুত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশিয়ার শীর্ষস্থানীয় মেডিকেল গবেষণা কেন্দ্র গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলিজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তত্ত্বাবধানে টিকার মেডিকেল ট্রায়ালও শেষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ক্যান্সারের টিকা আবিষ্কার রাশিয়ার। হবে বিনামূল্যে বিতরণ!

আপডেট সময় ০৫:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মরণব্যধি ক্যানসারের টিকা তৈরি করেছে  রাশিয়ার বিজ্ঞানীরা। ক্যানসারের রোগীদের ২০২৫ সাল থেকে তা দেওয়া হবে বিনামূল্যে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন গবেষণা কেন্দ্র রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপরিন দেশটির বেতার সংবাদমাধ্যম রেডিও রাশিয়াকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, রেডিও রাশিয়াকে ক্যাপরিন বলেছে, “আশা করছি ২০২৫ সালের শুরুর দিকেই জনগণের জন্য আমরা এই টিকা উন্মুক্ত করতে পারব।” 

আরও পড়ুন  শান্তিচুক্তির আগেই কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা