ঢাকা ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েও আশা ছাড়ছে না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 433

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র করে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে খানিকটা পিছিয়ে পড়ল আর্সেনাল। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ১-১ গোলে ম্যাচ শেষ করায় লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১৫-এ গিয়ে ঠেকেছে। তবে মিকেল আর্তেতার দল এখনো লিগ টেবিলের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে এবং শিরোপার লড়াই থেকে নিজেদের একেবারে ছিটকে গেছে বলেও মানতে নারাজ কোচ ও খেলোয়াড়রা।

প্রথমার্ধে ব্রুনো ফার্নান্দেসের গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। দলের হয়ে সমতা ফেরান মিডফিল্ডার ডেকলান রাইস। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় গানারদের।

আরও পড়ুন  জেরার্ডকে স্পর্শ করলেন সালাহ, মাইলফলক হালান্ডের

তবে এই ড্র শিরোপার স্বপ্নে কতটা ধাক্কা দিল? ম্যাচ শেষে এমন প্রশ্নের উত্তরে আর্সেনাল কোচ আর্তেতা সরাসরি কোনো নেতিবাচক মন্তব্য করতে চাননি। বরং তিনি বললেন, “আমি এটা বলতে চাই না। আজ আমরা হতাশ, কারণ আমরা ম্যাচটা জিততে পারিনি। শিরোপা জয়ের দৌড়ে থাকতে হলে আমাদের প্রতিটি ম্যাচেই জেতা দরকার ছিল। তবে এখনো কিছুই শেষ হয়ে যায়নি।”

এদিকে দলের হয়ে একমাত্র গোল করা রাইসও কোচের সঙ্গে সুর মিলিয়ে জানালেন, লড়াই এখনো শেষ হয়নি। তিনি বলেন, “ম্যানেজার যেমনটা বলেছেন, আমরাও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। লিভারপুল দারুণ খেলছে, তবে আমরাও আর্সেনাল। আমাদের চোট সমস্যা ভুগিয়েছে, কিন্তু আমরা হাল ছাড়ব না।”

আর্সেনালের সামনে এখন লিগের শেষ ধাপে এসে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির মতো দল যেখানে প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে আর্সেনালের আর কোনো ভুলের সুযোগ নেই। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিতে হবে গানারদের।

নিউজটি শেয়ার করুন

শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েও আশা ছাড়ছে না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা

আপডেট সময় ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র করে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে খানিকটা পিছিয়ে পড়ল আর্সেনাল। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ১-১ গোলে ম্যাচ শেষ করায় লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১৫-এ গিয়ে ঠেকেছে। তবে মিকেল আর্তেতার দল এখনো লিগ টেবিলের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে এবং শিরোপার লড়াই থেকে নিজেদের একেবারে ছিটকে গেছে বলেও মানতে নারাজ কোচ ও খেলোয়াড়রা।

প্রথমার্ধে ব্রুনো ফার্নান্দেসের গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। দলের হয়ে সমতা ফেরান মিডফিল্ডার ডেকলান রাইস। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় গানারদের।

আরও পড়ুন  ১৬ বছরের ডাউম্যান-ম্যাজিক,আর্সেনাল পাচ্ছে শিরোপার গ্ৰান