ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বঙ্গোপসাগরে ৬ ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 467

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ৬টি ট্রলারসহ ৫৬ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। বুধবার দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

ট্রলারগুলোর মালিক টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আবদুর রহিম ও মো. শফিক। এর মধ্যে মো. শফিকের দুটি ট্রলার ছিল। সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমারের নৌবাহিনী এসে ছয়টি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন  মিয়ানমার সীমান্তের গুলিতে আহত শিশু হুজাইফার মৃত্যু

শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ জানান, সাগর থেকে ফিরে আসা অন্য জেলেদের মাধ্যমে তাঁরা ঘটনাটি জানতে পারেন। এরপর বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। তবে জেলেদের ধরে নেওয়ার পেছনে মিয়ানমারের নৌবাহিনী নাকি আরাকান আর্মি জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেলেদের ট্রলারে থাকা মাছ, জাল, তেল ও খাদ্যদ্রব্য লুট করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ছয়টি ট্রলার মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে রয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ৫৬ জেলেকে ধরে নেওয়ার বিষয়টি কোস্টগার্ডের কাছ থেকে জানতে পেরেছেন। জেলেদের ফেরত আনার জন্য কোস্টগার্ড ও বিজিবি কাজ করছে।

এ বিষয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে ৬ ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী

আপডেট সময় ১০:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ৬টি ট্রলারসহ ৫৬ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। বুধবার দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

ট্রলারগুলোর মালিক টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আবদুর রহিম ও মো. শফিক। এর মধ্যে মো. শফিকের দুটি ট্রলার ছিল। সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমারের নৌবাহিনী এসে ছয়টি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন  মিয়ানমারে জান্তার তাণ্ডব: বিমান হামলায় ১৫ জনের প্রাণহানি