শিরোনাম :
সুখবর জানাল পেট্রোবাংলা
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৬:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 13
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর থেকে টার্মিনালটি পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।
শনিবার দুপুর ১টা থেকে টার্মিনালটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পুনরায় গ্যাসে রূপান্তরের (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম শুরু হয়। পেটোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকেই জাতীয় গ্রিডে আগের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে।
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে গ্রাহকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে পেট্রোবাংলা।



















